বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মায়া

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X কে? কে? যাই দাঁড়াও ……………… যাচ্ছি ……….. কে তুমি ? মৃত্যু l ওমা এখন এলে ? এখনো যে অনেক কাজ বাকি ….. সে হোক, চল তো ঢের হয়েছে, আর এখানে থাকতে হবে না l ওমা বললেই হলো, এই তো ডাল বসিয়েছিলুম, বুকটা খুব কনকন করে উঠলো … উফ সে কি অসহ্য ব্যথা … তারপর একটা লেখা এই প্রায় হয়েই এসেছে, এসবও তো কাজ না কি? না শেষ করে যাই কি করে …. তা ছাড়া বাড়িতে তো কেউ নেই, বাড়ি একলা রেখে গেলেই হলো বুঝি …. উফ তুমি তো প্রায় চলেই গেছিলে, আবার ফিরে এলে, তোমরা যে কত ন্যাকামি জান বাপু l এই তো আর আধা ঘন্টা সবুর কর, যাব যখন বলেছি, যাব, ডালটায় সম্বর দিয়ে নিই … আর কয়েকটা লাইন লিখলেই শেষ লেখাটা … উফ কি যে ব্যথা করে উঠলো বুকের মাঝখানটায় …. উনি ততক্ষণ আসবেন ফিরে, গেছেন পাড়াতেই কোথাও তাসের আসরে … ভাত ডাল মাছের ঝোল দিয়ে হয়ে যাবে মানুষটার … দুপুরবেলায় ! তেতে পুড়ে আসবে মানুষটা, মুখের ভাতটুকু না করে দিয়ে, কি করে যাই বল দিকিন? …… ………………. …….. …………. ………. ………… ………………. ………… কিছুক্ষণ পর l যাক বাপু এতক্ষণে সব কাজ শেষ হলো l আহা … কি আরাম গো, ব্যথাটাও যেন কমে এলো …. হ্যা আর নেই তো … কি যে করি ….. ও মৃত্যু, বাবা, কোথায় গেলে তুমি যে ! বলি এস বাপু আমি তৈরী, কোথায় যেতে হবে এইবার চল l আমি যাই ……………. তোমাকে নেব তার সাধ্যি নেই মা …. তুমি সংসার কর ….. মায়া না কাটালে আমার কাছে আসা যায় না l এই বেশ l যাক গে, গেছে সে, আর দু মুঠো চাল বেশি নিই .. বেশ খিদে পাচ্ছে … আর দুপুরে চুনো মাছের ঝালটাও রেঁধে ফেলি …. উনিও ভালো খান …. আর আমার তো ভাবলেই জিভে জল l


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ মায়ার ব্যাঙ্ক লিমিটেড
→ মায়াবতীর মায়া
→ মায়াবতীর মায়া
→ মায়ার মা আর বাবা
→ সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ।
→ বাংলা ভাষার মায়াবী টানে - ১
→ মায়ায় পড়েছি
→ "ভালোবাসা" নাকি "মায়াজাল"
→ আমারর মায়াবতী বান্ধবী(পর্ব ১১)
→ আমার মায়াবতী বান্ধবী(পর্ব১০)
→ আমার মায়াবতী বান্ধবী(পর্ব৯)
→ আমার মায়াবতী বান্ধবী(পর্ব৮)
→ ***মায়াবি মুখটা***
→ আমার মায়াবতী বান্ধবী (পর্ব৭)
→ আমার মায়াবতী বান্ধবী(পর্ব৬)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now