বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মাথামোটা চোর

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X রাতে এক চোর একটা ঘরে ঢুকে পড়ল। ঘরের দরজা খোলা রেখে এক বুড়ি খাটিয়াতে ঘুমিয়ে পড়েছিল। চোরের জিনিস পত্র হাতড়ানোর শব্দে বুড়ির ঘুম ভেঙ্গে গেল। চোর বুড়িকে সজাগ দেখে একটু ঘাবড়ে গেল। তখন বুড়িটা শুয়ে শুয়েই বলছে, বেটা, তোকে দেখে তো ভালো ঘরের সন্তান বলেই মনে হচ্ছে। সম্ভবত দারিদ্রতার জন্য বাধ্য হয়েই তুই এই রাস্তা ধরেছিস। আমার এই আলমারির তিন নম্বর খোপে একটা বাস্ক আছে। এটাতে যা আছে সব চুপচাপ নিয়ে চলে যা। তবে প্রথমে তুই আমার কাছে এসে একটু বোস, আমি এই মাত্র একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের কথা শুনে আমাকে স্বপ্নটার অর্থটা বলে যা। চোর বুড়ির মায়াবী কথাবার্তায় অভিভূত হয়ে চুপচাপ গিয়ে বুড়ির পাশে বসে পড়ল। বুড়ি স্বপ্নের কাহিনী বলতে শুরু করল, আমি দেখলাম, আমি এক শহরে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছি। রাস্তা হারিয়ে আমি বিভ্রান্তের মত পথ খুঁজছি, এমন সময় একটা চিল এসে আমার কানের কাছে তিনবার সুকান্ত..., সুকান্ত..., সুকান্ত... বলে চিতকার করে চলে গেল। তারপরই আমার ঘুম ভেঙ্গে গেল। এখন বল তো, এই স্বপ্নের অর্থটা কি ? চোর এবার ভাবনায় পড়ে গেল। আর এরই মধ্যে পাশের ঘরে ঘুমন্ত বুড়ির বড় ছেলে সুকান্ত এত রাতে জোরে জোরে নিজের নাম শুনে ঘুম থেকে উঠে গেল। সে বুঝতে পারল, তার মা তাকে কোন কারনে ডাকছে। তখন বুড়ির বড় ছেলে সুকান্ত বুড়ির ঘরে এসে চোরকে খুব ধোলাই দিল। বুড়ি বলল হয়েছে, আর মারিস না, বেচারাকে এবার ছেড়ে দে। চোর বলল না না, আমাকে আরো মারো। শালা যাতে আগামীতে আমার মনে থাকে যে আমি একটা চোর, স্বপ্নের অর্থ বলে দেবার পন্ডিত নই!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

→ মাথামোটা চোর

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now