বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মাথাফাটা ভূত

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Muhammd Zobayer Islam (০ পয়েন্ট)

X আমার ভূতে বিশ্বাস নেই।ভূত বলতে কি পৃথিবীতে কোনো জিনিস আছে?সবই মানুষের দেখার ভূল,মনের কল্পনা। পড়াশুনা শেষ করে বিছানায় শুয়ে শুয়ে এসবই চিন্তা করছিলাম।হঠাৎ ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস অনুভব করলাম।দরজার দিকে তাকাতেই বুকটা ছ্যাৎ করে উঠল।সাথে সাথেই হার্টবিট ৭২ থেকে যেন ১২০ এ উঠল।একি দরজা খোলা কেন?আর দরজা দিয়ে ঘরের ভিতর ওটা কি ঢুকল?চোখ কচলে আরও ভালোভাবে দেখার চেষ্টা করলাম।না,ঠিকই আছে তো।একটা কুঁচকুঁচে কালো জীব আমার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে।দাঁড়িয়েছে বলতে . . . .মনে হচ্ছে যেন হাওয়ায় ভেসে আছে।পুরো দেহ কালো।শুধু চোখ আর মুখটা আগুনের মত লাল।হাত নেই।পা ও মনে হয় একটা।যেটা পেছন দিকে বেঁকে আছে।কাঁপা কাঁপা অথচ কর্কশ ভাষায় আমাকে বলল- অ্যাঁইই ছ্যাঁলেএএ তুউউমিইই নাঁকিই ভূঁউউউতেএএ বিশঁসাস কঅরো নাঁ। আমি আমতা আমতা করে বললাম- ভূ ভূ ভূউত বলতে কি কি কিছু নেই।তু তু তুমি কে? -আমি কুঁচকো ভূত।পাঁশের পাঁআড়াঁয় থাঁআকিঁ।আঁমাকাকেএ তোঁওওমাআর বিইশাঁস হঅয় নাআআ। আমি ততক্ষণে ঘামতে শুরু করছি।কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে।ঠোঁট কাঁপছে।বলতে চাইলাম- -হ্যাঁ।আমি ভূঁতে বিশ্বাস করি।ভূতেরা খুব ভালো। কিন্তু বলতে পারছি না।শব্দ গুলো যেন গুলিয়ে যাচ্ছে।হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেল-করিনা।এটা শোনার সাথে সাথে সেই বিকট জন্তুটা এসে আমার গলায় তার কালো কুচঁকুচে হিম শীতল পা টা তুলে দিতে দিতে বলল-তঁবে এইবাঁর দ্যেঁখ . . . .এইসময় আমি চোখ বন্ধ করে হাত পা ছুঁড়ে জোড়ে একটা চিৎকার দিলাম।সাথে সাথে ভূঁতটা আমার মাথায় একটা বাড়ি দিয়ে পালিয়ে গেল।আমার আর কিছু মনে নেই। সকালে যখন চোখ খুললাম,তখন সামনে দেখি মা,ডাক্তার কাকু আর ভাইয়া।আমার রুমে।মা বলল-আমি নাকি গত রাতে ঘুমের ঘোরে জোড়ে চিৎকার করিছিলাম।তারা এসে দেখে আমি মেঝেতে পরে আছি।মাথা ফেটে গেছে।।।শেষ। . গল্প :মাথা ফাটা ভূত . লেখা : Muhammd Zobayer Islam


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ মাথাফাটা ভূত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now