বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মাসুদ রানা [মরণখেলা-১ ]

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X মাসুদ রানা মরণখেলা-১ কাজী আনোয়ার হোসেন এক আঠারোই ফেব্র“য়ারি, শুক্রবার। বিদ্যুতের আঁকাবাঁকা রেখা চিরে দিল কালো আকাশটাকে, কড়াৎ করে একটা বাজ পড়ল কোথাও। ঘনঘোর দুর্যোগের রাত, ঝড়ো হাওয়ায় নুয়ে নুয়ে পড়ছে বন-বাদাড়ের ঝাঁকড়া মাথা, একটানা তুমুল বর্ষণে থই থই করছে জলাভূমি আর ধ-ধু প্রান্তর। ওদেশে ফেব্র“য়ারি মানেই তো এইÑপ্রবল ঝড়, ঘন ঘন বজ্রপাত, আর তুমুল বৃষ্টি। কুউউ, ঝিকঝিক ঝিকঝিক। ঝড়-বৃষ্টি মানামানি নেই, বত্রিশটা বগি নিয়ে ঘণ্টায় নব্বুই মাইল গতিতে ছুটে চলেছে ফ্লোরিডা এক্সপ্রেস। বাঁধনহীন চাকায় গতির উল−াস, সমস্ত যান্ত্রিক শব্দ এক হয়ে বারবার যেন একই সুরে গাইছে, যাকে পাই তাকে খাই, যাকে পাই তাকে খাই। দুশো মাইলের মধ্যে কোথাও কোন বিরতি নেই। বন্ধ জানালার বাইরে হিম শীতল প্রকৃতি ফুঁসছে, সেন্ট্রাল হিটিং সিস্টেম থাকায় ট্রেনের ভেতরটা গরম। রাত প্রায় বারোটা, ¯ি−পিং কারের ভেতর কম্বল মুড়ি দিয়ে অঘোরে ঘুমাচ্ছে বাংলাদেশী এক যুবক। প্রশস্ত ¯ি−পিং কারটাকে দু’ভাগ করেছে সরু একটা করিডর। ২ মাসুদরানা-১৪১ করিডরের দু’পাশে ভারী পর্দা ঘেরা দুটো কেবিন। নরম বিছানায় শুয়ে দোল খাচ্ছে ঘুমন্ত আরোহী, সাউন্ড-প্রƒফ ল্ডজা জানালা দিয়ে ঝড় বা ডিজেল ইঞ্জিনের কোন আওয়াজই ভেতরে ঢুকছে না। কান পাতলে শুধু পাশের কেবিন থেকে ভেসে আসা প্রৌঢ় এঞ্জিনিয়ারের নাক ডাকার মৃদু শব্দ শোনা যাবে। বিশ মাইল সামনে ঝড়-বৃষ্টি মাথায় করে স্ফাড়িয়ে রয়েছে চারজন সশস্ত্র লোক। ধু-ধু প্রান্তরের মাঝখানে এটা একটা পরিত্যক্ত স্টেশন, বিশ-পঁচিশ মাইলের মধ্যে কোন জনবসতি নেই। চারজনই ওরা দীর্ঘদেহী, বলিষ্ঠ, স্ফাড়িয়ে আছে গা ঘেঁষাঘেঁষি করে। প্রত্যেকের পরনে কালো সুট, সুটের ওপর ওভারকোট, ওভারকোটের ওপর রেনকোট, মাথায় চওড়া কার্নিসঅলা হ্যাট। প্রত্যেকে শোল্ডার হোলস্টার পরে আছে, দু’জন এরই মধ্যে হোলস্টার থেকে বের করে ওভারকোটের পকেটে রেখেছে রিভলভার। ফ্লোরিডা এক্সপ্রেসের জনেঞ্জপেক্ষা করছে ওরা। সবচেয়ে লম্বা লোকটা ওল্ডে দলপতি, ছয় ফিট দু’ইঞ্চি। কব্জি থেকে ওভারকোটের হাতা সরিয়ে হাতঘড়ির লিউমিনাস ডায়ালে চোখ বুলাল সে। বিশ মাইল দূরে রয়েছে ট্রেন, ট্রেনের সামনে ইতিমধেল্টদলে গেছে সিগন্যাল। হতভম্ব ড্রাইভার বাধ্য হয়ে ব্রেক চাপ দিতে শুরু করেছে। দু’ঘণ্টার মধ্যে কোথাও থামার কথা না থাকলেও সিগন্যালকে অগ্রাহ্য করবার সাধ্য নেই তার। ‘ট্রেনে ব্যাটা থাকলে হয়,’ দলপতির পাশ থেকে সংশয় প্রকাশ করল একজন, দু’হাতের ভেতর আড়াল করা দোমড়ানো সিগারেটে কষে একটা টান দিল সে। ঠাণ্ডায় হি হি করছে। কটমট করে লোকটার চোখের দিকে তাকাল দলপতি,চেহারায় তীব্র ভর্ৎসনা। [চলবে....] { ২য় পর্ব পেতে হলে বেশি বেশি রেটিং দিন}


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ মাসুদ রানা [মরণখেলা-১ ]

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now