বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মাস্টার বউ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X একদিন বিকালে একটা আই, ডি থেকে রিকুয়েস্ট আসে!! আমি দেখেই ডিলিট করলাম.. এরপর আবার দিলো... আবার ডিলিট করলাম... কিছুক্ষণ পর ইনবক্সে হামলাঃ মেয়ে-- ঐ ছেলে বেশি ভাব নাও তাইনা?? আমি-- হুম মেয়ে-- হুম কি?? এত ভাব নেওয়ার কি আছে?? দু লাইন লিখলে কেউ লেখক হয়না বুঝেছ?? আমি- হুম মেয়ে-- আবার হুম... নিশ্চয় গফের সাথে কথা বলছো আমি- না মেয়ে-- তাহলে হুম কেন?? ভাল করে কথা বলতে কি হচ্ছে?? আমি-- তুমি আমার বিয়ে করা বউ না পাশের বাড়ির সুন্দরি মেয়ে এত কথা বলতে হবে কেন? মেয়ে-- আচ্ছা বজ্জাত ছেলেতো দেখি... আমি -- চুপ মেয়ে-- তুমি আমার চেয়ে ২ বছর এর ছোট বুঝেছ। আমি- হু মেয়ে-- এত রাগ কেন শরীরে?? আমি- রাগের চাষ করি তাই.. আর ছেলে দেখলেই কথা বলতে মন চাই না কি?? মেয়ে-- সবায় কে শুধু ঘ্ারত্যারা দেখলে মন চাই আমি-- হু কইছে উনারে আমার ঘারত্যারা ???? মেয়ে -- আচ্ছা রিকুয়েস্ট ডিলিট করছ কেন?? আমি-- আমার ইচ্ছা তাই করছি.. মেয়ে-- উরে বাবা!! কি আমার ইচ্ছার মানুষ রে!! আমি-- ঝগড়া চ্যাম্পিয়নে কইটা ট্রফি পাইছো?? মেয়ে-- এইবার পাবো আমি-- আজাইরা কথা বলার মত ছেলে আমি না! সো বাই আর ডোন্ট টেক্সট মি... মেয়ে-- দিবো পারলে ঠেকায়ো... _____ এমন কেইস নতুন না!! প্রায় দিন ফ্যান রা আসে ভাই আপনার এত ভাব কিসের, এত দেমাগ কিসের ফ্রেন্ডলিষ্টে নেননা কেন?? কথা বলেননা কেন?? এসব বলে শেষমেশ এরাই গালিগালাজ করবে তাই অভ্যস্থ... মাঝেমাঝে চ্যাট অফ করে রাখি যেন কেউ পকপক করতে না পারে...!! আমার কথা বলার প্রতি ইন্টারেস্টিং কম কারন কথা বললে মায়া কাজ করে আর মায়া মানুষ কে কষ্ট দেই... আমি একা একা পছন্দ করি!! এর জন্য বন্ধুরা → মেয়ে মানুষ, কুইচ্চা মুরগি, ঘড়কুনো এসব নাম দিছে কারন রুম থেকে বেড় হয়না আমি কখনো... ---- রাতে আবার মেয়েটিঃ মেয়ে-- আমি জানি তুমি অনলাইনে আছো! আমি- আর কি জানো?? মেয়ে-- শুয়ে আছো! টেবিলে বই রাখা তুমি বসেবসে গল্প ভাবছো আমি-- আজব তো!! মেয়ে-- আচ্ছা তুমিকি আমাকে বন্ধু বানাবেনা?? আমি- না মেয়ে- কেন? আমি-- এসব করে কি লাভ?? -- তুমি কমার্সের ছাত্র?? - কি করে বুঝলে?? -- লাভের কথা শুনে!! -- ওয়াও -- কি প্রবলেম তোমার?? -- নাথিং -- তাহলে?? -- কি আবার কিছুইনা -- আরে ধ্যাত, তুমি এত চুপচাপ কেন?? -- জানিনা তো -- জানা লাগবেনা, আমি তোমার বন্ধু হবো এটাই ঠিক আর রাজি না হলে জোর করেই রাজি করাবো, -- জোর করে সব হয়?? -- হ্যা হয়... আর দেখাবো তোমাকে... -- চুপ --- বাসায় কে কে আছে?? -- আব্বু, আম্মু, ভাইয়া, তোমার?? -- ভাল, আমি একায় আর বাবা,মা -- ভাল!! -- কি ভাল?? -- এই যে, তুমি একা এটা... -- কেন তুমি কি হ্যাপি না?? -- হ্যা খুশি তো... -- আচ্ছা রাখছি -- বাই _____ সকালে ওয়াই-ফাই থেকে লাইন পেয়ে ফোন মামা বেজে উঠলো.. মেয়ে-- এই বান্দর অলস ছেলে কি করো উঠেছ নাকি ঘুম?? --- ঘুম -- হিহিহি ঘুমালে কথা বলা যায়?? -- তোমার কি কাজকাম নেই আমাকে জ্বালানো ছাড়া?? -- আছেতো তবে জ্বালাতে ভাললাগে, -- এতে ভাললাগার তেমন কিছুই নেই... -- বাব্বাহ, সক্কাল সক্কাল মেজাজ দেখাচ্ছ তাইনা?? -- হু, ঘুমাতে দাও বাই ------- এই মেয়ে কি ঘুমাতেও দিবেনা?? যেখানে সেখানে কি কথার ঝুড়ি নিয়ে বসে থাকে?? ধ্যাত ঘুমের ১২টা বাজিয়ে দিলো আর কিসের ঘুম.... ____ দুপুরবেলা ফেবুতে গল্প দিলাম; সাথে সাথে লাভ রিয়েক্ট আর ক'মিনিট পরেই ৭টা কমেন্ট!! যদিও আমার গল্পে ২/৪ টার বেশি লাইক পড়েনা তবুও অবাক হলাম কমেন্ট পড়ে...! কি গুছালো কমেন্ট রে বাবা... আবার ইনবক্সে হানাঃ মেয়ে-- ঐ লেখক?? আমি-- কি!! -- আমি কথা না বললে বুঝি বলা যাইনা?? -- না -- না মানে?? বলতে হবে -- পাড়ব না -- এ এসেছে পারবেনা!! -- আচ্ছা তোমার নাম কি?? আর কি করো?? -- মায়া, আর প্রাইমারী স্কুলে জব করি... -- সরকারের টাকা ফ্রি খাও আর পুলাপান কে ফাঁকি দাও... -- এ এসেছে উনি সাধুরাম -- তাহলে এই দুপুরে ক্লাস না নিয়ে ফেবুতে কি?? -- কি আবার তোমার মাথামুণ্ডু --- ছেলেপেলেরাও ফাঁকিবাজ হবে তোমার মত -- হলে হবে তোমার কি?? -- কি মানে? আমি দেশের নাগরিক দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমার আছে -- অলসদের আবার দায়িত্ব কি? -- এই এই?? অলস কি হ্যা?? -- কি আবার জানোনা বুঝি?? -- নাহ জানিনা বুঝিয়ে দাও শুনি... --- টাইম নেই ক্লাস আছে বাই আইলস্যা ???? _____ তবে মেয়েটি যে চঞ্চল আমি বুঝেছি কারণ অপরিচিত ছেলের সাথে কেউ এভাবে কথা বলে আমার জানাছিলোনা!! যেন আমি মায়ার খুব কাছের বন্ধু বা ক্লাসমেট এমন ভাবে কথা বলে মায়া...!! তবে ঝগড়া করতে দিলে মেয়েটা অস্কার পাবে আমি অভার শিওর...!! ঝগড়ুটে মায়া ( নেক্সট গল্প) নাম দেওয়া যায় ওকে... দেখতে কেমন তাই জানিনা হাত,পা আছে কিনা সেটাও তবে সরকারি জব তার মানে অঙ্গহানি নেই!! তবে কালারলেস হতেও পারে...!! ভাবলাম একটু মজা করি...: কল দিলাম আমি ফেবুতেইঃ আমি-- ঐ মেয়ে?? মায়া-- বাব্বাহ তুমি নিজেনিজে!! বলো...? আমি-- আয়নার সামনে যাও তো... মায়া- আমি বসেই আছি চুল আছড়াচ্ছি এখন আমি-- ওয়াও!! চোখ বন্ধ করোত!! মায়া- করলাম -- আমি যখন বলব তখন খুলবা -- আচ্ছা তবে তাড়াতাড়ি বলবা --- ৭ মিনিটস পর) আচ্ছা এখন কাকে দেখতে পারতেছ আয়নাই?? -- ফাইজলামি করো?? -- আরে বলোনা ইয়ার -- একটা মিষ্টি মেয়ে কে... -- বর্ননা দাও -- চুল গুলো অনেক বড়, গোলাপি জামা পড়া, ঠোটে হাল্কা লিপিষ্টিক, চোখে কাজল হাল্কা, ঠোটের নিচে একটা তিল, কোপালে টিপ, হাতে কাচের চুরি,, --- ওয়াও...!! দারুণ পেত্নী তো তাইলে... -- কি বল্লা আমাকে?? -- তোমাকে না তো আমি ওই আয়নার মেয়েটিকে বলেছি -- তুমি একটা যা ইচ্ছে তাই -- যাচ্ছেতাই.... --------- এভাবে অনেকদিন কেটে গেল আগের মতোই ঝগড়া হয়!! রিকুয়েস্ট টা আজও গ্রহণ করিনাই.. ফোন নাম্বার দেওয়া নেওয়া হলেও পিক দেখা হয়নি..!! মেয়েটার কেয়ারিং আমাকে মুগ্ধ করতো... হুট আসা মেয়েটি আমাকে কত সময়ে আপন করে নিল আমাকে.. একদিনঃ মায়া -- খেয়েছ?? আমি- না খাওয়া হয়নি এখনো, মায়া-- কেন?? আমি- কাজ করছি তাই মায়া- কাজ পরে এখুনি খেয়ে নিবা বুঝেছ... আমি- পারবোনা কাজ শেষ হবে তারপর, মায়া-- গোসল করেছো?? -- না বিকালে করব -- কেন?? -- বললাম তো _ তোমাকে নিয়ে আর পারিনা! যদি আমার স্কুলে পড়তে পিঠায়ে ঠিক করতাম -- হাহাহা, -- হাসলেও পিটাতাম হুহ -- শুনো আমি তোমার ছাত্র না যে যা ইচ্ছা তাই বলবা, আর আমি তাই শুনবো... -- এজন্যইই তো পারিনা... ------- মেয়েটির বারাবাড়ি বেশি হয়ে যাচ্ছে সেটা বুঝি কিন্তু শাষন শুনতে ভালবাসি তাই আর কিছুই বলিনা, মেয়েদের মিষ্টি শাষন সব ছেলেই পছন্দ করে... তাই আমিও করি, কারন মেয়েটিকে না দেখলেও বুঝতে পারি মেয়েটি কিউট আছে, আর চঞ্চলতো আগেই বলেছি,, ঝগড়াটে সেটাও আছে, গুন্ডিগুন্ডি একটা ভাব আছে মেয়েটার মাঝে...!! আমার অবাক লাগে আমি এই মেয়েটার কথায় না রেগে উলটা হেসে হেসে কথা বলি...!! যেই মেয়ে নিজেই আমাকে ধমক দেই সেই মেয়েযে দেখতে অনেক মিষ্টি সেটা কিন্তু আমার মন বলে...!! আর সাহস আছে বটে...!! না হলে প্রথম দিনে কেউ এভাবে বলে?? ------ একদিন রাত তখন ২ টা কাছাকাছি ঘুম ভেঙ্গে গেল ফেবুতে গেলাম, জানি এখন কেউ নেই তাই চ্যাট অন করে গল্প লিখছিলাম, ওমা!! ক'মিনিট পড়েই মায়া এসে আমার রাগ দেখালোঃ মায়া-- ঐ ছেলে এত রাতে ফেবু কেন?? -- চুপ -- কি এত রাতে কেন?? -- চুপ -- মাইর দিবো কিন্তু বলো তাড়াতাড়ি,, -- ঘুম ভেঙ্গে গেল তাই এলাম -- ঘুম ভাঙ্গলেই আসতে হবে?? কেন আবার ঘুমানো গেলোনা?? -- আজব -- আজবের কি আছে নাকি আমাকে ফাঁকি দিয়ে অন্য মেয়ের সাথে কথা বলতেছ?? -- কি আবোলতাবোল বলতিছো! ---- শুনো মেঘ, তুমি অন্য মেয়েদের দিকে তাকাতে পারবা না, আর ঘড় থেকে বেড় হবানা, কোন মেয়ের সাথে আড্ডাবাজি করবানা, কোন মেয়ের আশেপাশে যাবানা!! এমনকি ফোনেও কথা বলতে পারবানা!! যদি করো তাহলে আমার অনুমতি নিতে হবে?? -- কেন এসব করতে হবে কেন?? -- কারন আমি যা বলবো তাই শুনতে হবে তাই --- শুনবো কেন আমি হ্যা...?? --- আমি বলেছি তাই -- তুমি আমার কে হ্যা... --- কে তুমি বুঝোনা, --- না বুঝিনা, বুঝায়ে বলো ( হৃদার মত ব্যাক্কোল) --- পারবোনা পারলে বুঝে নাও -- বুঝিনাতো কি করব --- এ এসেছে বুঝেনা... তাহলে এত মিষ্টি গল্প কিভাবে লিখো?? ঢং করবানা একদম.... --- কেন আমার ঢং বুঝি অপছন্দ?? -- তা হবে কেন, তোমার সবকিছু আমার পছন্দ... --- হিহিহিহি.... --; ওই ছেলে হাসবানা হাসলে মেরে দাত ভেঙ্গে দিবো... --- আচ্ছা দিও, তুমি এত রাতে কেন??? --- ছাত্রদের পরিক্ষার খাতা দেখছিলাম আর ৭ টা আছে এখুনি ঘুমাবো... --- আচ্ছা তাড়াতাড়ি ঘুমিয়ে যেয়ো... --- পারবোনা -- কেন?? --- আমার ইচ্ছা তাই...!! -- আচ্ছা তাহলে জেগে থাকো... আর হ্যা সবায় কে ৭০ নিচে দিবানা কিন্তু... --- জ্বী স্যার আমার সব ছাত্র ৮০/৮৫ করে পেয়েছে তোমার মত বুদ্ধু না... --- হিহিহিহি পচা মাষ্টারের ভাল ছাত্র --- এই এই এই... কি বললে আমাকে... আবার বলো তো দেখি... --- যা বলার একবারই বলেছি পচা পচা পচা পচা --- মেঘ রাগ হচ্ছে কিন্তু... --- ওকে রাগ করে ঘুমিয়ে যাও... --- তুমি একটা খবিশ, ফাজিল, বান্দর, গরু, ছাগল, বিড়াল, হুনুমান, বান্দর --- উলটা করো... হিহিহিহি ________ এখন পর্যন্ত ফোন নাম্বার বা পিক দেওয়ানেওয়া হয়নি... আসলে দেখার প্রতি আগ্রহ কম কাজ করে! আর তাছাড়া দেখে কি হবে বা দেখবো কেন?? এমন মনে হবার কারনে পিক চাওয়া হয়নি...!! সবসময় ঝগড়া, খুনসুটি, লেগেই থাকে!! আমাদের বন্ধুত্বটা কি বন্ধুত্ব আছে নাকি গন্ডি পেরিয়ে অন্যদিকে চলে গেছে আমরা আজও জানিনা...!! শুধু এতটুকু জানি ঐ পাগলী টার সাথে কথা বলতে না পারলে কেমন যেন লাগে...! একটা চাপাকষ্ট অনুভূত হয়...! মনে হয় কি যেন নেই! কি যেন হারিয়ে ফেলেছি...! একটা অপূর্ণতা কাজ করে নিজের কাছে...! এটাও জানিনা মায়া আমাকে কিভাবে ফিল করে! আমি না থাকলে ওর কেমন লাগে, আমাকে নিয়ে আদেও ভাবে কিনা...!! সব কেমন যেন লাগে আমার কাছে... ---- ঠিক তিনমাস পর মায়ার ফেবু আই, ডি ডিজেবল দেখি, বুকের মাঝে একটা মোচড় দেই!! মনে হয় সব যেন হারিয়ে গেল, ফুরিয়ে গেল.. আর বুঝি সে ফিরবেনা, আর বুঝি কোন কথা হবেনা! আমাকে কেউ শাষন করবেনা... সবকিছু বিলিন হয়ে যাবে জীবন থেকে... থমকে যাবে যেন আমার পৃথিবী টা...!! ভিষন্ন একাএকা কাটে আমার...! লিখালিখিতে আগের মত মজা খুঁজে পায়না... কেমন যেন ছটফট লাগে আমার কাছে... অদ্ভুত লাগে আমার সবকিছু....! -;;- ----- ---- এর ঠিক ১ মাস পর একদিন ফেবুতে মায়াবী মায়া নামে রিকুয়েস্ট এলো,, কিছুক্ষণ পর মেসেজ এলোঃ মেয়ে-- কেমন আছো?? -- চলছে, তুমি মায়া?? -- হ্যা!! --- কেন রেখে হারিয়ে গেলে?? --- আমি সেদিন তোমাকে কষ্ট দেবোনা ভেবে পালিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিও --- কি হয়েছিল সেদিন?? --- হুট করেই আমার বিয়ে হয়ে যায়, এক বড়লোক ছেলের সাথে!! -- ও.. তুমি তাহলে ভাল আছো?? --- না আমি একটুও ভাল নেই!! তুমি ছাড়া কিছুই ভাললাগেনা!! সবকিছু ফাকাফাকা লাগে আমার জীবনে... --- তাহলে বিয়ে কেন করলে?? --- বাসা থেকে জোর করে বিয়ে দেই!! আর তোমাকেও বলার মত কিছুই ছিলোনা...!! --- আচ্ছা আমাকে মিস করো তুমি??? --- অনেক মিস করি.. সবসময় মিস করি...!! জানো মেঘ তোমার জন্য আমি ৪ মাসে ৩টা ডাইরি লিখেছি!! --- কেন মিছেমিছি ভাবো আমাকে নিয়ে.... --- তুমি কি আজও বুঝতে পারোনি??? --- হয়ত বোঝার মত শক্তি আমার নেই অথবা বৃথা চেষ্টা কখনো করিনি তাতে দুজনের জন্য কষ্ট ছাড়া আর কিছুই হবেনা... ---- তুমি কি একবার আমাকে জড়িয়ে ধরে ভালবাসি বলবে?? খুব শুনতে ইচ্ছা করে আমার... ---- ভাল থেকো.... --- তোমাকে আমি অনেক ভালবাসি মেঘ, অনেক ভালবাসি... --- চুপ ---------- সেদিন আমি চুপ ছিলাম... কারন কথা বলার মত শক্তি আমার ছিলোনা....! এত কাছে পেয়েও বলা হলোনা ভালবাসি...! তোমাকে ছাড়া আমিও অসহায়... তুমি ছাড়া সবকিছু অর্থহীন...!! সেদিন আমি চুপ ছিলাম কেন?? আমি কি তোমাকে ভালবাসিনি?? কেন সেদিন বলিনি??? আমার ভালোবাসায় কি অপূর্ণতা ছিল?? তাহলে কেন তোমাকে পেলাম না?? তুমি কেন অন্যের বউ?? আমার মাষ্টার বউ কেন হলেনা?? কেন তোমাকে আমি পাবো না?? কেন জড়িয়ে ধরে ভালবাসি বলতে পারবোনা?? উওর কি কখনওই পাবোনা আমি??? সারাটাজীবন কি উওরহীন জীবন নিয়ে বেচে থাকব আমি???


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৭৪ জন


এ জাতীয় গল্প

→ ডেগ মাস্টার যখন তানিম ভাইয়া পার্ট ২ শেষ পার্ট
→ ডেগ মাস্টার যখন তানিম ভাইয়া পার্ট ১
→ ইহুদীদের মাস্টারপ্ল্যান
→ মাস্টার বউ
→ স্কুলের হেডমাস্টার
→ 'মাস্টার মশাই এর প্রেম'
→ স্কুল মাস্টার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now