বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মানুষের রূপ দেখতে দেখতে আমি ক্লান্ত - পৃথিবীর রূপ দেখবো কি আর ;
রঙ্গিন মানুষদ্বয় সদা নিজেকে নিয়ে উন্মত্ত - কি করবে তার ভাষা নেই;
সারাটা পার্ক, স্টেডিয়াম, ফাঁকা প্লেস - শুধুই সময়কে নষ্ট করছে - রূপে আর প্রেমে ;
সে এক নগ্ন প্রেম - অবাধ শরীরের মেলামেশায় কোনো শাশ্বত দিক আটকেনা;
আজি যে প্রেম করে, হয়তো সে জানেনা সম্পর্ক কোনো শরীরের ভিত্তি নয় ;
মানুষের রূপ দেখতে দেখতে আমি প্রেমের রূপ দেখি বিবর্ণ -
যে নাট্যবেলা ঘুমায়, সেখানেও বুঝি যৌনতায় চেনা আচ!
মানুষের মধ্যে মিশতে মিশতে আমি নিজেকে ছন্নছাড়া হয়ে খুঁজিছি ;
আগামী কয়েকশ বছর পরে, আরেক আমিকে চোখের সামনে আবছা দেখেছি ;
আমি মানুষের মধ্যে মিশতে মিশতে, দেখেছি অবেলায় কিশোরী হয়েছে পোয়াতি ;
অষ্টম শ্রেণীর বালক বিশ দিন কোনো মধ্য বয়সী নারীর শরীরে ছিলো ডুবে;
অবাধ চুম্বন চলছে রাত দিন ক্যাম্পাসে -
আর ক্লাসরুম গুলো স্পর্শ করেছে শরীরের তাপ, ঘন ঘন নিঃশ্বাস!
পুরো পৃথিবী ছিলো বুঝি স্পর্শকাতর আমার জন্যে -
আমি ঘুরেছি মানুষের ভিতর - মানুষের চোখে - মানুষের মনে;
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now