বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
মানুষ মুখ
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ela (০ পয়েন্ট)
X
বাঁদরের মুখের চেহারা যে অনেকটা মানুষের মতো
তা দেখলেই বোঝা যায়; বিশেষত ওরাং ওটান
শিম্পাঞ্জী প্রভৃতি বুদ্ধিমান বাঁদরদের চালচলন আর
মুখের ভাব দেখলে মানুষের মতো আশ্চর্য সাদৃশ্য
দেখতে পাওয়া যায়। কোন কোন বাঁদর আছে তাদের
মাথার লোমগুলি দেখলে ঠিক টেরিকাটা মানুষের
মাথার মতো মনে হয়, যেন কেউ চিরুনি দিয়ে চুল
ফিরিয়ে সিঁথি কেটে দিয়েছে। এক ধরনের বাঁদরের
যেরকম গোঁফের বাহার খুব কম মানুষেরই সেরকম
আছে। এর বাড়ি আমেরিকায়। ছোট্ট আধ হাত উঁচু
বাঁদরটি, কিন্তু ওই গোঁফের জন্যে তার মুখে একটা
গাম্ভীর্যের ভাব দেখা যায়। এদের রং কাল, হাতে
লম্বা লম্বা নখ থাকে, তাই দিয়ে কাঠবেড়ালীর
মতো গাছে খাম্চিয়ে ওঠে। এই জাতীয় বাঁদরের নাম
টামারিন্। এদের সকলের এরকম গোঁফ থাকে না; গুঁফো
বাঁদরদের এম্পায়ার টামারিন্ অর্থাৎ সম্রাট
টামারিন্ বলে। তা সম্রাটের মতো চেহারাই বটে।
সম্রাটের প্রিয় খাদ্য হচ্ছে কলা। গুঁফো বাঁদরের পর
দাড়িওয়ালা বাঁদর, তার নাম হচ্ছে কাল সাকী। এরও
বাড়ি আমেরিকায়। সে দেশের লোকেরা এই
বাঁদরকে শয়তান বাঁদর বলে। এরকম অন্যায় নাম দেবার
কোনই কারণ পাওয়া যায় না, কারণ এদের মেজাজ
যেমন ঠাণ্ডা, স্বভাবও তেমনি নিরীহ। দাড়ির বহর
যতই হোক না কেন, আসলে এরা ভীতুর একশেষ।
মানুষের কোন অনিষ্ট করা দূরে থাক, কাছে কোথাও
মানুষ আছে জানতে পারলে এরা তার ত্রিসীমানা
ছেড়ে পালায়। এদের কোনরকমে পোষ মানান যায়
না; ধরে আনলে অতি অল্প দিনের মধ্যেই মরে যায়।
আর এক জাতের সাকী বাঁদর রয়েছে। এর গায়ের রং
খুব হাল্কা তাই একে সাদা সাকী বলা হয়। এর
চেহারা যে আরো উদ্ভট গোছের। দাড়িও অন্য
রকমের। এইরকম গালপাট্টা দেওয়া চেহারা আর
বিকট ধেব্ড়ান মুখ দেখে বুঝবার যো নেই যে,
বেচারার স্বভাবটি মোটেও তার চেহারার মতো নয়।
বুড়ো-ধাড়ী সিন্ধুঘোটকদের চেহারাও অনেক সময় খুব
মাতব্বর গোছের মানুষের মতো মনে হয়। গোঁফ দাড়ি,
মাথায় টাক, সবই বেশ মানিয়ে যায়, কেবল হাতির
মতো ওই প্রকাণ্ড দাঁত দুটতেই সব মাটি করে দেয়।...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now