বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
- এক লোকের সাথে আমার পরিচয় ছিলো। উনি
প্রাইমারী স্কুল টিচার ছিলেন। উনি প্রাইভেট পড়িয়ে
কখনও কোনো ছাত্রের কাছ থেকে টাকা নিতেন
না। বেতন আর জমি-জমা থেকে কিছু #ফসল
আসতো ...... তাই দিয়েই কোনো রকমে উনার
সংসার চলতো।
- আমি বহুবার বলেছি ....... এভাবে কয়দিন চলবেন?
ছেলে-মেয়ে আছে আপনার। তাদের কথাওতো
চিন্তা করতে হবে। আর প্রাইভেট পড়িয়ে টাকা
নেয়াতো খারাপ কিছু না।
- উনি আমার কথা শুনে হাসতেন। বলতেন ...... চলে
যাচ্ছেতো। আর, শিক্ষাকে আমি কখনও বিক্রি
করতে পারবো না। #শিক্ষা বিক্রির বস্তু নয়। ওটা আমার
দিয়ে হবে না।
..
..
- হঠাৎই একদিন উনার ক্যান্সার ধরা পড়লো। চিকিৎসার
জন্য অনেক টাকার দরকার।
- জমি-জমা বিক্রি করে চিকিৎসা শুরু করলেন। চিকিৎসারর
এক পর্যায়ে এসে এমন অবস্থা ...... সংসার চালানোর
টাকাই নেই ...... চিকিৎসাতো অনেক পরের ব্যাপার।
- কি করা যায়? একদিন চিন্তা করে উনাকে নিয়ে
আমাদের এলাকার একজন # ধনাঢ্য ব্যক্তির কাছে
গেলাম। উনাকে যেয়ে সব কথা বললাম।
- সব শুনে উনি বললেন ...... ক্যান্সারের পিছে টাকা
খরচ করে লাভ নেই। ক্যান্সার হলেতো কেউ
বাঁচে না। আজ হোক কাল হোক মারাতো যাবেই।
আর ক্যান্সারতো সবার হয় না। যারা পাপ কাজ করে
তাদেরই ক্যান্সার হয়। নিশ্চয়ই উনি কোনো পাপ
করেছেন, যার শাস্তি হিসাবে আল্লাহ্ উনাকে
ক্যান্সারের মতো মরণ ব্যধি দিয়েছেন। এখন যে
কয়দিন বাঁচে, মসজিদে যেয়ে আল্লাহ্কে ডাকতে
বলো।
- উনাকে নিয়ে চলে আসলাম। উনি আমাকে বললেন
...... আচ্ছা, জানা মতে আমিতো কোনো পাপ
করিনি।
- অবশ্যই পাপ করেছেন। আপনার পাপ আপনি সৎ
ছিলেন। ছাত্র পড়ায়ে টাকা নিলে আজ আপনাকে
চিকিৎসার জন্য মানুষের # দ্বারে দ্বারে ঘুরতে
হতো না।
..
..
- কয়েকদিন পড় মসজিদে জুম্মার নামাজ পড়তে
গেছি। খুতবার ফাঁকে ঈমাম সাহেব মাইকে ঘোষণা
দিলেন ...... অনেকদিন ধরে সবার আশা, মসজিদটি
দোতলা হবে। কিন্তু টাকার অভাবে এতোদিন সম্ভব
হয়নি। এতে ঐ ধনাঢ্য ব্যক্তিটির মন কাঁদে। তাই তিনি
মসজিদে দুই লক্ষ টাকা দান করেছেন ছাদ ঢালাইয়ের
জন্য।
..
..
- মনে হলো ....... মানুষ হিসাবে আমরা বড়ই অদ্ভূত।
- আল্লাহ্র সৃষ্টির সেরা জীবের জন্য আমাদের মন
কাঁদে না। ইট পাথরের তৈরী মসজিদ, মন্দিরের জন্য
আমাদের মন কাঁদে।
- কি হবে এই মসজিদ, মন্দির দিয়ে? যদি না আল্লাহ্র
সৃষ্টির সেরা জীব বেঁচে না থাকে?collected
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now