বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্পটা আমি শুনেছি, অনেক দিন আগে একটা হোটেল ছিল, অনেক মানুষ সেখানে পেটের খিদে মেটাতে যেত।দোকানী বসে বসে দেখতেন কে কিভাবে আহার করে। হঠাৎ তিনি খেয়াল করেন একজন মুরুব্বি মতন লোক মুখ ঢেকে খানা খায় এবং যখন মুখের কাপড়সরায় ঐ জায়গাটা নুরের আলোয় আলোকিত হয়। এই ঘটনা সে অনেক বার দেখলো এবং বুঝলো তিনি সাধারণ মানুষ নন তিনি একজন আল্লাহর অলি। দোকানদার গিয়ে অলির পা জড়িয়ে ধরে বললেন হুজুর আমার জন্য একটু দোয়া করুন।অলি দোয়া করলেন আল্লাহ একে মানুষ বানিয়ে দাও। এরপর যতবারই ঐ অলি আসতেন ততবারই হোটেল ওয়ালা দোয়া চাইতেন এবং তিনি ্রং্র্রং্্রং্র্রং্রং্রং্র্রং্্রং্র্রং্র্রং্র্রং্্রং্র্রং্রং্রংশুধু মাত্র একটাই দোয়া করতেন আল্লাহ তায়ালা একে মানুষ বানিয়ে দাও। দোকানদার একদিন রাগ করে বললেন হুজুর আমিতো মানুষই আপনি অন্য দোয়া করুন।তখন অলি তার পাগড়ি দোকানীর মাথায় পড়িয়ে দিলেন এবং লাঠীটি হাতে দিলেন।দোকানী হোটেলে উপস্থিত সবাইকে পিটিয়ে আহত করে ফেললো।অলি তার লাঠি এবং পাগড়ি ফিরিয়ে নিলেন এবং জিগ্যেস করলেন লোক গুলোকে মারলে কেন? দোকানদার বলল আল্লাহর কসম যখন পাগড়ি এবং লাঠি আমাকে দিয়েছেন এখানে একটিও মানুষ আমি দেখতে পাইনি সবাই বিভিন্ন জন্তু জানোয়ার হয়ে গেছে। অলি বললেন এ জন্যই আমি মানুষ হয়ার দোয়া করেছি। চেহারা মানুষের হলেও সবাই মানুষ নয়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now