বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি একদিন এক গ্রামের পথে হাটছিলাম । পথে দেখি একটি বৈদ্যুতিক পোষ্টে একটি কাগজে লেখা আছে_****"এইখানে আমার ৫০টা টাকা হারিয়ে গেছে । আমি খুব দরিদ্র মানুষ চলতে পারি না । যদি কেউ টাকাটা পেয়ে থাকেন তবে পোষ্টের পশ্চিমে ১কিঃ মিঃ পরের ভাঙা বাড়িতে পৌছে দিবেন ।"
****এরপর আমি পশ্চিম দিকে হাটতে শুরু করলাম । ১কিঃ মিঃ যাওয়ার পর দেখি ১টি ভাঙা কুড়ে ঘর । আমি ডাকলাম বাড়িতে কি কেউ আছেন? এরপর ঘর থেকে ১টি বৃদ্ধ মহিলা বেরিয়ে এলেন । ঠিক মতো চলতে পারে না । তাই ম্যানিব্যাগ থেকে ৫০টাকা বের করে বললাম,আপনার ৫০টাকা আমি পেয়েছি এই নিন টাকাটা । এরপর মহিলাটি টাকা নিয়ে বলল,বাবা গরীবের বাড়ি এসেছো কি খেতে দেবো আর কোথায় বসতে দেবো । এরপর ১গ্লাস পানি এনে বলল,বাবা আমার কোনো টাকা হারায়নি । তোমার মত আরও ৪০-৫০জন লোক আমাকে টাকা দিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ।
****এরপর আমি মহিলাকে সব খুলে বললাম । কিন্তু উনি ঐ লেখাটি ছিড়ে ফেলতে বললেন ।
*আমি ওখান থেকে চলে আসলাম । আর ভাবতে লাগলাম কেউ এটি ছিড়ে নি আমি ছিড়বো কেন?
কে লেখেছে এটা?
*মানবতা এখনো পৃথিবী থেকে শেষ হয়ে যায়নি ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now