বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মানবিক রাষ্ট্রব্যবস্হা

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saiful (০ পয়েন্ট)

X বাংলাদেশে এমনকি পাকিস্তানেও এই ধরনের একটি ঘটনাও দেখাতে পারবেন না। বাংলাদেশে মোদি অমিত নেই, এটা মানুষের দেশ। ব্যক্তিগতভাবে কিছু দুর্বৃত্ত থাকলেও ইন্ডিয়ার বি জে পি শিবসেনা আর এস এস এর মত এবং ইসরাইলের মত রাষ্ট্রক্ষমতা অপব্যবহার করে সরকারী মদদে পুলিশ দিয়ে গণহত্যা অগ্নিসংযোগ ধর্ষন বাস্তুহারা উচ্ছেদ করা হয় না। ধর্ম জাতি নির্বিশেষে এখানে সবাই মিলে মিশে চলে, কেউ কারো উপর ধর্মীয় কারনে খুন জুলুম করে না, এখানে রাজনৈতিক খুন জুলুম এবাং সম্পত্তিগত খুন জুলুম হয়, কিন্তু ধর্মীয় দিক থেকে সবাই আন্তরিক ভাবে ইসলামের শান্তি ও মানবতার শিক্ষা মেনে চলে। এখানে পীর আলেমরা অন্য ধর্মের অনুসারীদের ইজ্জত করার ও নিরাপত্তা রক্ষার শিক্ষা দেন । বিশেষভাবে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সব মানুষের ধর্মীয় ও মানবিক অধিকার রক্ষার শিক্ষা দিয়ে আসছেন এবং ধর্মের নামে ও রাজনীতির নামে উগ্রবাদ হিংস্রতা মুক্ত থেকে সবাইকে ধর্মের আসল শিক্ষা সব মানুষকে ভালোবাসা ও সন্মান এবং সবার অধিকার রক্ষার শিক্ষা প্রচার করছেন। ইনসানিয়াত বিপ্লবের শ্লোগান ই - সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। ইনসানিয়াত বিপ্লব একক ধর্মের নামে ও একক জাতীয়তাবাদের নামে চলমান অধর্ম অমানবিক পাশবিক অপরাজনীতি ও একক গোষ্ঠীবাদি রাষ্ট্রব্যবস্থা থেকে মুক্ত করে সব মানুষের জীবন ও মানবতার প্রাকৃতিক দুনিয়া পূণরূদ্ধারের সাধনা করে যাচ্ছে। এজন্য বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সব মানুষের প্রতিনিধিত্বশীল সর্বজনীন মানবতার রাজনীতি ও সব মানুষের মর্যাদা নিরাপত্তা অধিকার স্বাধীনতা মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্রব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত state & world of humanity based on authority of life গড়ে তোলার প্রাণপণ সাধনা করে যাচ্ছে। আমরা মনে করি ইন্ডিয়াতেও সংখ্যাগরিষ্ঠ মানুষ ভালো যাদের অনেকে মোদি অমিত বিজেপির শিবসেনা আর এস এস চক্রের খুন সন্ত্রাস নিপীড়ন লুট পাশবতা বর্বরতা স্বৈরদস্যুতার বিরুদ্ধে নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা ইন্ডিয়া ও ইন্ডিয়ার মানবিক মানুষের বিরোধী নই বরং বন্ধু কিন্তু ঐ খুনী পাশবিক হিংস্র অমানুষ সাম্প্রদায়িক গোষ্ঠী ও তাদের স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরোধী। একসময় আমরা এক দেশ একরাষ্ট্র ছিলাম যা দুর্ভাগ্যজনক ভাবে অপশক্তির কারসাজিতে ভেংগে বিভক্ত হয়ে বিপর্যয় হয়ে গেছে। আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বার্মা শ্রীলংকা তথা তৎকালীন অখন্ড ইন্ডিয়া সবটাই নিজেদের তথা ধর্ম আদর্শ নির্বিশেষে সব মানবিক মানুষের দেশ মনে করি এবং এক রাষ্ট্র না হলেও এক দেশ মনে করি । ইতিহাসের সব ভূলের সংশোধন প্রয়োজন। জীবনের বিরুদ্ধে মানবতার শত্রু অপশক্তির কাঠামো ভেঙে দেয়া জরুরী। রাষ্ট্র একাধিক বা শত শত থাকলেও জীবন ও মানবতার অস্তিত্ব রক্ষায় মানবিক ভ্রাতৃত্বের ভিত্তিতে মানবতার দুনিয়ার লক্ষ্যে সারা দুনিয়ার সব মানুষের অখন্ড মানবিক ঐক্য আজ সময়ের সবচেয়ে জরুরী প্রয়োজন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৪ জন


এ জাতীয় গল্প

→ মানবিক রাষ্ট্রব্যবস্হা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now