বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মাইক্রো হরর "স্কন্ধকাটা"

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X মাইক্রো হরর "স্কন্ধকাটা" ------------ নিশুতি রাত। মরা চাঁদের আবছা আলো আছে আকাশে। কিন্তু তাতে স্পষ্ট করে কিছু দেখা যায়না। গীর্জার দক্ষিণের পুরনো কবরস্থানের পাশ দিয়ে হাটছে দুই বন্ধু। স্যামি আর জন। জনের হাতে ছোট একটা টর্চলাইট জ্বালানো । কিন্তু এই লাইটের আলো বেশীক্ষণ থাকবে বলে মনে হয়না। ব্যাটারি শেষ বোধহয়। জন মোটামুটি সাহসী । তবুও আজ কেন জানি অন্ধকারে ভয় পাচ্ছে। তারওপর আবার এই কবরস্থান নিয়ে নানারকম ভৌতিক কাহিনী প্রচলিত আছে। ভয় কাটানোর জন্য স্যামির সাথে কথা বলা শুরু করলো জন। আজ বিকেলে একটা বই পড়েছে সে। ওয়াশিংটন আরভিনের লেখা একটা ভৌতিক গল্প। যেখানকার প্রধান চরিত্র "হেডলেস হর্সম্যান" নামের কেউ। যার ধড়ের ওপর মাথাটা নেই। সে গভীর রাতে ঘোড়ায় চড়ে হাতে ধারালো অস্ত্র নিয়ে এমন সব মানুষ কে খুঁজে বেড়ায় যাদের মাথা তার মুণ্ডুহীন ধড়ে বসানো যাবে। কিন্ত সময় বয়ে চলে। অসহায় কিছু মানুষের মাথা কেটে নিলেও নিজের ধড়ে বসাতে পারেনা হেডলেস হর্সম্যান। নিজের বোকামির জন্য নিজেই হেসে ফেললো জন। ভয় কাটানোর জন্য কথা বলতে গিয়ে ভৌতিক গল্প বলে ফেলেছে সে। স্যামিও হেসে ফেললো। কিন্তু কেমন যেন যান্ত্রিক শোনালো হাসিটা। ওরা বাড়িতে পৌঁছে গেছে প্রায়। তাই সাহস ও ফিরে এসেছে। দুজন দুজনের কাছ থেকে বিদায় নিলো।তারপর যে যার বাড়িতে ঢুকলো। শোবার আগে স্যামি বাথরুমের আয়নাটাতে নিজের চেহারা দেখে আরেকবার হাসলো। তবে এবার যান্ত্রিক নয়,অট্টহাসি। সেই হাসির চোটে তার পুরো দেহ কাঁপছে। সেই কাঁপুনিতে ধীরেধীরে ধড় থেকে মাথাটা আলাদা হয়ে নেমে আসছে হাত বেয়ে! নিজের নকল মাথাটা হাতে নিলো সে! আর ভাবতে লাগলো বন্ধু জনের মাথাটা কি ওর ধড়ে বসবে? স্থির অথচ আশান্বিত দুটো চোখে একটা পৈশাচিক ঝিলিক খেলে গেলো! (সমাপ্ত) --------- ।। একাকী কন্যা ।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ মাইক্রো হরর "স্কন্ধকাটা"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now