বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"কি জন্যে এসেছ?" অনেকটা রাগান্বিত স্বরে প্রশ্নটি করল পুলিশ অফিসার।
"সারেন্ডার করতে!" নিচু সুরে উত্তর দিল মাহিন ভাই। অনেকটা বিষম খেয়ে পুলিশ অফিসার বড় বড় চোখ করে বলল,
" কি!!!???"
আগের চেয়ে নরম সুরে মাহিন ভাই বলল,
" সারেন্ডার করতে..!"
পুলিশ অফিসারটি এবার মাথা সামনের দিকে মাথা ঝুকিয়ে বলল,
" সারেন্ডার কেন?"
" মতিজিলের ৩৮ নাম্বার বাসায় চুরি করতে গেসিলাম!"
" তো?? চুরি করতে পারনি?"
" না না! চুরি করেছি!"
এবার পুলিশ অফিসারটি পাশে দাড়িয়া থাকা কনস্টেবলটির দিকে আড়চোখে তাকালেন।কনস্টেবলটি কয়েকটি নোটবুক ঘেটে বলল,
" স্যার, আজ সকালে মতিজিলের ৩৮ নাম্বার বাসার এক লোক এসে জিডি করে গেসে।চুরি হয়েছে। সিসি ক্যামেরায় দেখা গেছে দুই জন চুরি করতে এসেছিল। তাদের শরীর ছিল সম্পূর্ণ কাপড়ে ঢাকা।হাতে ছিল হেন্ড গ্লাভস, মুখে মাস্ক সাথে চোখে ছিল গগলস.....!"
পুলিশ অফিসারটি একটা বিকট হাসি দিয়ে বলল,
" করোনাভাইরাস বলে কথা!! হাহাহাহা! তারপর?"
"ওই বাসায় সবঘর তালাবদ্ধ থাকলেও একটি মাত্র রুম খোলা ছিল। চুর ওই রুমের লকার খুলে ৫০০০০ হাজার টাকা আর রুম সংলগ্ন বাথরুম থেকে বদনাটি নিয়ে গেছে!"
পুলিশ অফিসার টি অবাক হয়ে বলল,
"কি?? বদনা!!"
"জ্বী স্যার,বদনা।"
"হা হা হা হা হা। চুর তাহলে বদনাও চুরি করতে পারে!! মদন একটা!
তারপর মাহিন ভাইয়ের দিকে চেয়ে বললেন,
" কি মদন?সারেন্ডার করতে এসেছিস কেন??তোর সাথের লোকটি কই?'"
তখন মাহিন ভাই লুঙ্গির তল থেকে বদনাটি বের করে বলল,
"তানিম্মা চুরে আমারে এই বদনাটি দিয়া নিজে ৫০০০০ টিয়া লইয়া ভাগা মারছে....!"
পুলিশ অফিসার টি টেবিলে রাখা বদনাটির দিকে ভ্রু কুচকে কয়েকক্ষন চেয়ে থেকে আবার হাসতে লাগলেন
" হা হা হ হা হা হা হা! তুই আস্ত একটা মদন! তার সাথে কাজ করস কেন?"
" অই চোরে আমারে বলছিল মোট মালের ৬০ ℅ আমারে দিব! "
' চোর তাহলে অংকও পারে...! কিন্তু তোরে যে শুধু একটা বদনা দিল!!! হা হা হা হ! "
" চুরি করার পর আমারে বাজারে লইয়া গেসে। সেখানে টাকার বান্ডিলটা আর বদনাটা মাপসে! টাকার বান্ডিল্টা ৪০ গ্রাম আর বদনাটা ৬০ গ্রাম। তারপর এই বদনাটা (বদনাটির দিকে চেয়ে!) আমারে দিয়া বলসে " তুই নিশ্চিন্তে বাড়িত যা!"। আর বাড়ির আয়া দেখি শুধু বদনাই আছে.......। একটা টাকাও নায়!"
তারপর পুলিশ অফিসার টি মাহিন ভাইকে বললেন, "তুই আস্ত একটা গর্দভ! হাহাহাহাহাহাহা। এই! (পাশের কন্সটেবল্টিকে উদ্দেশ্য করে!) এই চোররে ৭ দিনের রিমান্ডে দে.....এর মুখ থেকে আরও কথা বের হবে!"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now