বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এবার হয়তো মাহিনের দেখা পাবো।মাহিন কে না দেখতে পেলে কেমন অস্থিরতা কাজ করে মনের মধ্যে।আমার অনুভুতির শিরায় শিরায় যেনো মাহিন মিশে আছে।মাহিনের সামনে গেলেই কেমন জানি নিজের মনের হার্ডবিট টা দ্রুত গতিতে চলতে থাকে।এখনো কেমন ভয় ভয় লাগছে।কিন্তু মাহিনের ন্যাকামি ভাল লাগেনা বলেই তো এমন ক্ষেপে ক্ষেপে কথা বলি।
কলিংবেল বাজাতেই আন্টি মানে মাহিনের আম্মু দরজা খুলে দিলো।
--কী ব্যাপার ফাতেমা কেমন আছো মা।আমাদের ফ্ল্যাটে আজ তুমি প্রথম আসলে। তোমার আম্মু প্রায়ই আসে।তুমিও আসবে সব সময়।তুমি বসো আমি নাস্তা আনছি।
--না,না,আন্টি এসব লাগবে না।আমি একটা কথা বলেই চলে যাবো।
--কী বলবে বলো।
--আসলে আন্টি মাহিন ভাইয়া যদি আমার ছোট বোন তিতলিকে পড়াতে পারতো তাহলে ভাল হতো।আসলে আম্মুই বলল কথাটা।
--ঠিকআছে কোন সম্যসা নেই।আমি মাহিন কে বলে দিবো।
--কে এসেছে আম্মু? (মাহিন)
--এই তো ফাতেমা এসেছে তোর মোজাম্মেল আঙ্কেলের মেয়ে।তুই ফাতেমার ছোট বোন টা কে পড়িয়ে আসবি তো।
--ঠিক আছে আম্মু ফ্রী সময়ে পড়িয়ে আসবো।
--আচ্ছা আন্টি আমি তাহলে যায়।
-মাহিন কে দেখেই যেনো মনের শূন্যতা গুলো হারিয়ে গেলো।মাহিন আমার অনুভবে অনুভুতিতে মিশে গেছে।কিন্তু মাহিন কে বোঝায় কিভাবে।যাক একটা কাজ তো হলো।প্রতিদিন আমাদের বাসায় আসবে।আর প্রতিদিন ওকে দেখতে পাবো।
--মাহিন আমার ছোট বোন টা কে পড়াচ্ছে। আর আমি চোরের মত লুকিয়ে লুকিয়ে দেখছি। কিছুক্ষন আগেই নাস্তা দিয়ে আসলাম মাহিন কে তবুও শয়তান ছেলেটা একটু তাকিয়েও দেখলো না।আমার ছোট বোনের সাথে যে কী এতো কথা বলে বুঝি না।আমার দিকে তাকালেই বা কী হয় উনার।
.
এভাবেই প্রতিদিন মাহিন পড়াতে আসে, আবার চলে যায়। কিন্তু ফাতেমার প্রতি কোন ফিলিংস তৈরি হয়েছে বলে সেটা ফাতেমা বুঝতে পারে না।এভাবে ফাতেমা আর থাকতে পারে না।সে হঠাৎ-ই একদিন মাহিনের কলেজে চলে যায় মাহিনের সাথে খোলাখুলি কথা বলবে বলে।সে আর এভাবে থাকতে পারছে না।
.
---মাহিন চলো আমার সাথে।
(মাহিন পিছনে তাকিয়ে দেখে ফাতেমা দাড়িয়ে আছে)
--আরে ফাতেমা তুমি এখানে,আমার কলেজে কী মনে করে।
---তোমাকে মনে করে।
--আমাকে মনে করে কেনো?
---না গেলে বলবো কিভাবে?
--আচ্ছা যাচ্ছি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now