বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মাগো তুমি শুধু গর্ভধারিনী নও,
অসুখে মোর নির্ঘুম রাত্রি জেগে রও,
মাগো তুমি শুধু দশ মাস দশ দিন গর্ভে দাওনিকো ঠাঁই,
সারাক্ষণ ছায়া হয়ে থাকো আমি যেখানে যাই,
মাগো তুমি শুধু দুধ করোনিগো দান,
ভালবেসে আজও বাচিয়া রেখেছো মোর প্রাণ,
মাগো আমার এই দেহ মন তো তোমারি গরা,
এই দেহ মোর তোমারি রক্তে ভরা,
মাগো আমারি অনুভূতি তো তোমারি দান,
ভালবাসা দিয়ে তুমি কর তার প্রমাণ,
মাগো তুমিই তো প্রথম শিখিয়েছো কথা,
তুমিই তো বুঝিয়ে দিয়েছো জগতের যত ব্যথা,
মাগো তোমারি হাত ধরে শিখেছি প্রথম পথ চলা,
তোমারি মুখের মুধুর গানে কাটিয়েছি মোর শৈশব বেলা,
মাগো তুমিই প্রথম শিখিয়েছো শিষ্টাচার,
তুমিই করিয়েছো প্রথম আহার,
যে নারী সারাক্ষণ আমার চিন্তায় থাকে নির্ঘুম সে তো তুমি মা,
আমার দেহের রক্ত নিশ্বাসে মিশে আছে তোমারি মহিমা,
যে নারী আমার মঙ্গলের জন্য করে প্রার্থনা,
যে নারী আমার সুগের জন্য প্রভূকে করে আরাধনা,
সে তো আর কেহ নইরে সে আমার মা।
আমাকে নিয়ে যার বুকে স্বপ্ন ভরা,
পুত্র আমার হবে রে জগতের সেরা,
দুঃসময়ে যে থাকে সহায় হয়ে,
সে মায়ের শুভ কামনায় সুসময় আসে বয়ে,
যে চিরদিন ভালবাসে স্বার্থহীন ভাবে এই সংসারে,
নিজ অন্ন সন্তানের মূখে তুলে দিয়ে থাকে অনাহারে,
নিজ সুখ দিয়ে বিসর্জন,
সন্তাকে রাখে সুখে,
দিয়ে দেয় জীবনের সব অর্জন,
হাসি ফোটায় সন্তানের মূখে,
পৃথিবীর কিছুর সাথে যার নেই তুলনা,
যার মায়া মমতার নেই সীমানা,
দিন চলে যাবে বছর চলে যাবে,
তবুও শেষ হবে না মায়ের ত্যাগের কথা।
জন্য প্রভূকে করে আরাধনা,
সে তো আর কেহ নইরে সে আমার মা।
আমাকে নিয়ে যার বুকে স্বপ্ন ভরা,
পুত্র আমার হবে রে জগতের সেরা,
দুঃসময়ে যে থাকে সহায় হয়ে,
সে মায়ের শুভ কামনায় সুসময় আসে বয়ে,
যে চিরদিন ভালবাসে স্বার্থহীন ভাবে এই সংসারে,
নিজ অন্ন সন্তানের মূখে তুলে দিয়ে থাকে অনাহারে,
নিজ সুখ দিয়ে বিসর্জন,
সন্তাকে রাখে সুখে,
দিয়ে দেয় জীবনের সব অর্জন,
হাসি ফোটায় সন্তানের মূখে,
পৃথিবীর কিছুর সাথে যার নেই তুলনা,
যার মায়া মমতার নেই সীমানা,
দিন চলে যাবে বছর চলে যাবে,
তবুও শেষ হবে না মায়ের ত্যাগের কথা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now