বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মাফিয়া ডন

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X স্টুডেন্টকে পড়াচ্ছিলাম। . - ২০ ১০ কত হয়?? . -- উমম.. ২১ হয় না স্যার? . - নাহ। ভালো করে হিসেব করে বলো.. . -- উমম.... ২১ ইতো হয় স্যার!! . - হয়নি। হাতের কর হিসেব করে বলো.. . -- পারতেছি না স্যার.. . - হুমম.. আচ্ছা ঠিক আছে। তোমাকে আরো সহজ করে দিচ্ছি। ধরো তোমার কাছে ২০টাকা আছে এবং আমি তোমাকে ১০টাকা দিলাম। এবার কতো হবে?? . -- আমার কাছে ১টাকাও নাই স্যার। আর আপনিতো আমাকে কোনো টাকাই দেন নাই!! . - -_- . বাধ্য হইয়া মানিব্যাগ থেকে ৩টা ১০টাকার নোট বের করে ২টা নোট ওর হাতে দিয়ে বললাম.. . - এখানে কত টাকা আছে?? . -- ২০টাকা স্যার.. . - হুম। তোমাকে আরো ১০টাকা দিলাম। এবার তোমার কাছে কত টাকা হলো?? . -- ৩০ টাকা স্যার.. . - এইতো গুড বয়। . -- থ্যাংক ইউ স্যার.. . - ওয়েলকাম.. এবার টাকাগুলো দাও তো বাবু.. . কিছু বোঝার আগেই দৌড়িয়ে ওর আম্মুর রুমে গিয়ে বললো, আম্মু.. দেখো। আজ পড়া পেরেছি বলে স্যার আমাকে ৩০টাকা গিফট করেছে.. . কিছুক্ষণ পরে এসে আবার অংক বই নিয়া বসলো। এবং শতকের একটি অংক নিয়া বললো, স্যার দশক যোগের অংকগুলো সহজ। ঐগুলো নিজে নিজে করতে পারবো। এখন শতকেরটা করি?? . - আচ্ছা। . -- স্যার.. এই অংকটা বুঝিয়ে দেন। . বইটা হাতে নিয়া দেখি ৫০০ ১০০= তখন পকেট থেকে মানিব্যাগটা বের করে উকি মারলাম। মানিব্যাগের এক কোণায় ৫০০ টাকার একটা নোট প্রায় ১মাস যাবত অসহায় হয়ে পরে আছে। আর পুরো মানিব্যাগটাই মরুভূমি.. ঘটনা আচ করতে পরে বললাম . - আজ আমার একটু কাজ পড়েগেছে। তোমাকে আগামীকাল এই অংকটা বুঝিয়ে দিব.. . -- ওকে স্যার। কাল ৫০০ এবং ১০০টাকার দুটো নোট নিয়া আসবেন কিন্তু!! তাহলে বুঝতে সহজ হবে.. . - (আমি বাকরুদ্ধ).. . স্টুডেন্টের বাসা থেকে এক দৌড়ে বাসায় চলে আসলাম। মা বললো, তুই এমন ঘামাচ্ছিস কেন? . - মাফিয়া ডন আমাকে ধরছিলো মা। প্রাণপণ চেষ্টা করে বেচে ফিরে আসলাম... . আজকালকের ছেলে গুলা একেকটা মাফিয়া ডন . [] লিখাঃ Hossain Muhammad Palash []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৮ জন


এ জাতীয় গল্প

→ মাফিয়া
→ মাফিয়া ডন
→ ৩৪.সুরিনামে মাফিয়া (৭-শেষ)
→ ৩৪.সুরিনামে মাফিয়া (৬)
→ ৩৪.সুরিনামে মাফিয়া (৫)
→ ৩৪.সুরিনামে মাফিয়া (৪)
→ ৩৪.সুরিনামে মাফিয়া (৩)
→ ৩৪.সুরিনামে মাফিয়া (২)
→ ৩৪.সুরিনামে মাফিয়া (১)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now