বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মাদার তেরেসা পর্ব ১.......

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান তামিম আল সাবিত(guest) (০ পয়েন্ট)

X মানুষ মানুষ কে ভাল বাসবে এটাই স্বাভাবিক।কিন্তু সবসময় তেমন দেখা যায় না।আবার বিভিন্ন যুগে এমন মানুষ ও আসেন যারা মানুষের সেবাতেই প্রাণ মন ঢেলে দেন।ভালবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া।মাদার তেরেসা ছিলেন এমন একজন মানবদরদি। মাদার তেরেসা জন্মেছিলেন আলবেনিয়ার স্কপিয়ে তে। ১৯১০ খ্রিষ্টাব্দের ২৬শে আগষ্ট তার জ্ন্ম।পিতা ছিলেন বাড়ি ঘর তৈরির কারবারি নাম নিকোলাস বোঝাঝিউ।মায়ের নাম দ্রালাফিল বার্নাহ। পারিবারিক পদবি অনুযায়ী কন্যার নাম রাখা হল অ্যাগনেস গোনজা বোজাঝিউ।তিন ভাইবোনের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোট।বড় হয়ে সন্ন্যাসব্রত গ্রহনের সময় তাঁর নাম হলো মাদার তেরেসা। মাদার তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল।১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ। ইতিহাসে এই যুদ্ধ কে বলাহয় প্রথম বিশ্ব যুদ্ধ। যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগে ছিল। এসময়ে বাবার মৃত্যু পরিবারেও বিপর্যয় ঘটিয়ে ছিল। দুঃখ-দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন মাদার তেরেসা।অল্প বয়সে তাঁর ভেতরে ইচ্ছা জাগে মানুষের সেবা কর বেন তাদের কষ্ট লাঘব করবেন। চলবে.....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ মাদার তেরেসা পর্ব ১.......

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now