বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ মাছ কিনতে গেছিলাম । মাছ টিপায়ে টাপায়ে দেখলাম কিরকম অবস্থা, ভালো আছে কি না ! দেখলাম, জীবনে এই প্রথম হাত দিয়ে মাছ ভালো কি না পরীক্ষা করলাম ।
তো এরপর তো হাতে মাছের পানি লেগে গেলো, সেটা তো পরিস্কার করতেই হয় । এক প্যকেট টিস্যু ১০ টাকা, সামান্য হাত পরিস্কার করার জন্য দশ টাকা খরচ করার পাব্লিক আমি না, আট টাকা তে ও টিস্যু মিলে, কি দরকার টাকা খরচের ?!
পাশের রেস্টুরেন্টে দু টাকার পেঁয়াজু কিনলে ও এক পিস টিস্যু ধরায়া দিবে হাতে, কিন্তু কি দরকার দুই টা টাকা খরচের ? লাইফে বড় হতে হলে টাকা বাঁচানো শিখতে হয় #ম্যান !
বাংলাদেশী মগজ বলিয়া কথা, কাজ তো দ্রুতই করবে । করলো ও তাই
পাশে দিয়ে হাটতে থাকা একজন রে জড়ায়া ধরলাম। এবং বলতে লাগলাম “ ভাই আপ্নারে কতদিন ধইরা খুঁজতাছি ভাই, কত জায়গায় খুঁজছি ভাই, পাই নাই, কই ছিলেন ভাই আপ্নে ??? ”
বলতে বলতে লোকটার শার্টে হাত খানা মুছে ফেললাম ।
লোকটা অবাক চোখে তাকায়ে বলল “ কে ভাই আপনে ? চিনলাম না ? আর আমারেই বা খুজতাছেন কেন ?”
“ ভাই ! আমারে চিনেন নাই ? ঐ যে সেদিন বন্দর থাইকা আসার পরে আমি মানিব্যগ খুইজা পাইতেছিলাম না ? আর আপনি আমার ১৫ টাকা ভাড়া দিছিলেন ? ভুইল্লা গেছেন ভাই ? আপনি ভুললেও আমি কেম্নে ভুলি কন ভাই ? কত্ত বড় উপকার করছেন ভাই আপনে আমার ।” ( আহহ !! কত্ত ভালো কাহিনী বইলা ফেললাম )
লোকটা একটুক্ষণ তাকাইয়া কয় “ আপনি শিউর ঐটা আমি ?”
- হ ভাই, ড্যম শিউর ঐটা আপনি ই ছিলেন ।
লোকটা একটুক্ষণ ভাবল তারপর বলল “ ভাই, ঐদিন আপনার বিপদ ছিল, আইজ আমি বড় বিপদে আছি, আপনি যদি আমার ১৫ টা টাকা ব্যক করেন, বড্ড উপকার হয় । ”
আমি শুনিয়া হা হইয়া গেলুম । কিসের থেকে কি হইয়া গেলো ! শেষমেশ ১৫ টাকা লোকটারে দিয়া আসতে হইলো । ঐ পর্যায়ে বেশী কথা বল্বার সুযোগ ছিল না আর ভ্যবাচেকা ও খাইয়া গেছিলাম ।!!।
এর মাধ্যমে কি কি প্রমাণিত হয় ??
অতি চালাকের গলায় দড়ি,
ইট টি মারলে পাটকেল টি খেতে হয় ।। আরও যেন কি কি হয় !!! উফফফ!! কি কষ্ট ! দুইটা টাকা বাঁচাতে গিয়া আমার ১৫ টাকা শেষ ...
কেউ ডিস্টার্ব দিয়েন না তো !!
মন খারাপ ...
#চৌধুরী_আদি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now