বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মা মেয়ের ঝগড়াঝাটি

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Samia Aktar (০ পয়েন্ট)

X সেদিন ছিল আমাদের স্কুলের পরীক্ষা হওয়ার একদিন আগের কথা। আমার সবচেয়ে ভালো বন্ধু ঋতু। মা-বাবার একমাত্র মেয়ে।বাবার আদরের হলেও মার তা নয়।প্রতিদিনই তাদের দুই জনের মধ্যে ঝগড়া লেগেই থাকত।তাহলে আর কথা না বারিয়ে মূল কথাতেই চলে যাই।.............. সেদিন ঋতু তার বাবার সাথে কথা বলছে, বাবা এবার আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে আমরা সবাই ঘুরতে যাব।তার বাবা বলেন,হে অবশ্যই মা। মধ্যে থেকে তার মা বলেন,আগে তুই ভালো রেজাল্ট করে তারপর বোঝা যাবে তুই পিটুনি খাবি নাকি ঘুরতে যাবি। একথা শুনে ঋতু রাগে গাল ফুলিয়ে নিজের ঘরে চলে গেল।সেই সারারাত বসে পড়ালেখা করে।কিন্তু তার পরীক্ষার একটা টপিক জানা ছিল না তাই সে আমাকে ফোন দেয়।কিন্তু ঋতুর যা দুর্ভাগ্য হঠাৎ তার মা ঘুম থেকে উঠে দেখেন ঋতু পড়ালেখা না করে মোবাইল নিয়ে বসে আছে।অমনিই শুরু হয়ে গেল হট্টগোল।তাদের ঝগড়া শুনে পাড়ার সকল প্রতিবেশী জেগে ওঠে।এভাবেই দিন কাটে। ঋতু খুব ভালো পরীক্ষা দেয়। কয়েকদিন পর স্কুলে পরীক্ষার খাতা দেওয়া হয়।সে পরীক্ষায় 98 নম্বর পেয়েছে।স্কুল ছুটি হওয়ায় সাথে সাথে ঋতু দৌড়ে বাসায় গিয়ে বাবাকে পরীক্ষার খাতা দেখায়।বাবা খুব খুশি হন।কিন্তু মা বলেন,খাতায় একশো নম্বর থেকে আর বাকি দুই নম্বর কোথায়। একথা শুনে ঋতুর মাথাটা ঘুরতে থাকল আর ভাবল,এত কষ্ট করে আমি রাতজেগে পড়ালেখা করলাম তবুও মা বলেন কিনা আর দুই নম্বর কোথায়।অবশেষে ঋতু মাথায় ঘুরে পড়েই গেল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ মা মেয়ের ঝগড়াঝাটি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now