বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জলার ধারে এক কাঁকড়া তার পরিবার নিয়ে বসবাস করত। মা-কাঁকড়ার অনেকগুলো বাচ্চা ছিল। বাচ্চারা জলার ধারে সারাদিন খেলা করে বেড়াত। তারপর সন্ধে হলে তারা ঘরে ফিরে আসত। মা-কাঁকড়া তার বাচ্চাদের সবসময় নানারকম উপদেশ দিত। কি করে ভালো হয়ে চলতে হয়, কি করে বড়ো হতে হয়, কি করে ভালো হওয়া যায়- এইসব পইপই করে মা-কাঁকড়া তার বাচ্চাদের শেখাত। বাচ্চারাও মা-কাঁকড়ার কথামতো চলত।একদিন মা-কাঁকড়া তার ছেলেকে বলল, ‘শোন, একটা কথা বলি- কখনও পিছনের দিকে হাঁটবি না। আর কখনও ভিজে পাথরের গায়ে গা ঘষবি না। বুঝলি?ছেলেটি বলল, ‘বুঝেছি মা। তবে তুমি নিজে একবার সামনে হেঁটে দেখাও না মা, তাই দেখে আমি আমি সামনের দিকে হাঁটা শিখব।‘কাঁকড়া-মা ছেলের এই বুদ্ধির প্রকাশ দেখে মনে মনে তারিফ করল। আর মনে মনে ভাবল ছেলে তো বেশ বুদ্ধিমান হয়ে উঠেছে।নিতিঃ উপদেশের চেয়ে দৃষ্টান্ত অনেক বেশি শিক্ষাপ্রদ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now