বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মা!!! এমন একটা শব্দ যার মধ্যে রয়েছে ভালোবাসা, স্নেহ, মমতার ভরপুর। অন্য যে কোনো নামে অথবা শব্দে এমন শ্রদ্ধা, ভালোবাসা আর নেই। মায়ের মতো আর কেউ আমাদের ভালোবাসতে, আগলে রাখতে পারে না। মা তো মায় যার তুলনা করা যায় না। জন্মের পর শুরু থেকে মা আমাদের আগলে রাখেন। কান্না করলে নানাভাবে চেষ্টা করেন আমাদের কান্না থামাতে। আমাদের ইচ্ছেগুলো আমরা আর কাউকে না একমাত্র মাকেই বলতে পারি। আর সেই মা আমাদের ইচ্ছেগুলো পূরন করতে কখনো কখনো নিজের ইচ্ছেগুলোও বিসর্জন দিতে দিদ্বাবোধ করে না। নিজের সুখ, আনন্দ সবকিছু বিসর্জন দেয় শুধুমাত্র তার সন্তানের ভালোর জন্য। আমাদের ভালোর জন্য নানাধরনের খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য মা আমাদের বাধা দেয়, বকা দেয়। যার ফলে আমরা ভাবি মা আধুনিকতা বলতে কিচ্ছু বুঝে না, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রত্যেকটা মা আধুনিক মা। কারন মা যতই অশিক্ষিত হোক না কেন একটা ব্যাপারে সে সবসময় শিক্ষিত আর সেটা হলো সন্তানের ভালোর শিক্ষা। সন্তান বড় হলে মায়ের সব কষ্ট শেষ হবে। আর মা এভাবনাই সন্তানকে সর্বোচ্চ শিক্ষা, আনন্দ দেন। কিন্তু কি দুর্ভাগ্য আজ সেই মায়েরই স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে। এটায় কি তার প্রাপ্য ছিল??? এত কষ্ট করে, এত ভরসা করে সন্তানকে বড় করলো, এই ভেবে সন্তান একদিন তাকে দেখবে। আর আজ সেই সন্তান অকৃতজ্ঞের মতো মাকে ফেলে দিয়ে যাচ্ছে রাস্তার পাশে, লেকের পাশে আর বৃদ্ধাশ্রমে। হায়রে দুনিয়া,,,,
কথাগুলো কোনো অবাস্তব নয়। আমাদের আশেপাশে প্রতিনিয়ত এরকম হাজার ঘটনা ঘটছে। হয়ত আমি আপনি করছি না কিন্তু একটু খোঁজ করে দেখুন এরকম অনেক দৃষ্টান্ত পেয়ে যাবেন।
,,,,, ভুল কোনো কথা বললে আমায় ক্ষমা করে দিবেন,,,,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now