বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মা

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান asraf (০ পয়েন্ট)

X মাকে বললাম আচ্ছা মা পিরিয়ড হলেই তো সহ্য করতে পারিনা,অসহ্য রকম ব্যাথা হয়। চলাফেরা,খাওয়া,ঘ ুম কোনোকিছুতেই শান্তি পাইনা তাহলে ১০ মাস বাচ্চা পেটে থাকলে এবং হবার সময় পিরিয়ড থেকে হাজারগুন বেশি ব্যাথা হয় তাইনা? মা হাসলো কিছুই বললোনা। আবারো জিগেস করলাম কি হলো মা বলেন। মা বললো হুম অনেক কষ্ট হয় যখন বাচ্চা পেটে থাকে তখন যে কেমন লাগে বলে বুঝাতে পারবোনা। যাদের বাচ্চা হয়েছে তারাই জানে, তুই ও বুঝবি যেদিন মা হবি। ~বাচ্চা প্রসবের সময় ঠিক কেমন ব্যাথা সেটা বলেন। -বাচ্চা হবার সময় তো মনে হয় একদিকে বাচ্চা হচ্চে অন্যদিকে হয়তো প্রানটাও চলে যাচ্ছে। ~এতকষ্ট হলে বাচ্চা নেয়ার কি দরকার? -যে নারী মাতৃত্বের স্বাধ গ্রহন করতে পারেনা সে কখনো বোঝেনা জীবন কত সুন্দর। নারীর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে সন্তান। সন্তান না হলে নারী মূল্যহীন। ~আপনি তো জানেন বাচ্চা প্রসবের যন্ত্রনা তাহলে ১ জন সন্তান হবার পর আবার কেনো বাচ্চা নিলেন? মা-তোরা যখন পেটে ছিলি তখন প্রচন্ডরকম যন্ত্রনা হতো এবং প্রসবজ্বালাটা বোধহয় মরনের সমান,মনে হতো মৃত্যুর পথ থেকে ফিরে আসছি। কিন্তু মজার বেপার কি জানিস? ~কি? -প্রসবের পর যখন বাচ্চার কান্নার আওয়াজ পাই তখন অর্ধেকটা সুস্থ হয়ে যাই। যখন বাচ্চাটাকে কোলে নেই তখন প্রসবযন্ত্রনা একেবারেই ভুলে যাই। তখন মনে হয় ১০ মাস কেনো ১০ বছরও যদি বাচ্চা পেটে থাকে এবং প্রসব যন্ত্রনায় মারাও যাই তবুও বাচ্চা এ দুনিয়ার আলো দেখুক। তোদের এত আদর যত্ন দিয়ে বড় করি,সন্তান ব্যাথা পেলে তারচেয়ে বেশি ব্যাথা মা পায়। সন্তানের অসুখ হলে মা সন্তানের কাছ থেকে এক পা ও সরেনা। সন্তানকে কেউ কিছু বললে সে যত কাছের লোকই হোক তাকে আর মায়ের ভালো লাগেনা। সন্তান যখন কোনো বিপদে পরে/কান্না করে তখন যেন মায়ের কলিজা ছিড়ে যায়। তোদের কাছে আমরা মায়েরা বুড়ো হলে অবহেলিত কিন্তু তোরা সন্তানরা সব মায়ের কাছেই তার জান্নাত। বাবা-মা মারা গেলে সন্তানরা খুব কষ্ট পায় বাবা-মাকে খুব মিস করে,প্রায়ই বাবা-মায়ের কথা মনে করে কান্না করে। তবে যে মায়ের সন্তান মারা যায় সে কিন্তু মনে পরলেই কান্না করেনা সে ততদিন সন্তানের জন্য কান্না করে যতদিন বেঁচে থাকে। ততদিন সন্তানের জন্য দোয়া করে যতদিন জ্ঞান থাকে। মায়ের সন্তান কয়েকজন থাকলেও যে সন্তান হারায় তাকে ভোলেনা। সন্তানদের যদি ২-৪ টা মা থাকতো তাহলে ১ মা মারা গেলে হয়তো মাসখানেক পরে সে মায়ের কথা মনেই রাখতোনা। সন্তানরা যতদিন সন্তান থাকে ততদিন বাবা-মাকে না চিনলেও, সন্তানরা যখন বাবা/মা হয় তখন তো বাবা-মা কি জিনিস সেটা বোঝা উচিত। বাবা-মাকে অবহেলা করার আগে যদি সন্তানরা একটিবারের জন্য ভাবতো যে আমিও একদিন বাবা/মা হব, আমার সন্তানও যদি আমার সাথে এরম করে তাহলে আমার মনের অবস্থা কেমন হবে! সন্তানরা যদি একটিবারের জন্যও ভাবতো আমার বাচ্চাদেরকে যতটা ভালোবাসি, আদর যত্ন করি,আমার বাবা-মা আমাকে এভাবেই ভালোবাসতো এবং বাসে তাহলে হয়তো বাবা-মা গুলো আজ সন্তানদের কাছে বোঝা হতোনা,জান্নাত হয়েই থাকতো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now