বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X স্ত্রীঃ আজকে তোমাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। . স্বামীঃ বল? . স্ত্রীঃ তুমি এত তোমার বৃদ্ধা মা কে নিয়ে ভাবো কেন? আমাদের কি কোন ভবিষ্যৎ নাই? আমাদের ছেলে মেয়ের কোন চিন্তা করবা না? . স্বামীঃ আমি ঘরের বড় ছেলে আমার দায়িত্ব। আর তাছাড়া বাবা মা আমাকে অনেক কষ্টে মানুষ করেছে আমি তাকে নিয়ে না ভাবলে কে ভাববে?? . স্ত্রীঃ তোমার তো আর ভাই আছে তারা দেখবে? . স্বামীঃ তাদের স্ত্রীরাও যদি এমন বলে তো আমদের বৃদ্ধা মাকে কে দেখবে?? . স্ত্রীঃ আমি এত কিছু জানি না আমি পারব না তার খাটনি খাটতে! আর তোমাকেও দিব না তার পিছনে এতটাকা খরচ করতে!! . স্বামীঃ আজ থেকে আমি আমার মায়ের পায়ের নিচে ঘুমাবো। তোমার পাশে ঘুমানোর চেয়ে মায়ের পায়ের নিচে ঘুমানো হাজার গুন শান্তি। . স্ত্রীঃ রাগানিত্ব হয়ে! আজ বুঝলাম তুমি আমাকে একটু ও ভালোবাস না!! তোমার সাথে আর সংসার করা যাবে না!! আচ্ছা একটা কথার উত্তর দাও তুমি আমাকে না তোমার মাকে বেশি ভালোবাসো?? . স্বামীঃ দুজনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। . স্ত্রীঃ কাকে বেশি? ধর আমি আর তোমার মা একটা বিপদে পরেছি! যে কেউ একজন কে বাঁচাতে পারবে তুমি কাকে বাঁচাবে?? . স্বামীঃ আমার মাকে বাঁচিয়ে তোমাকে জড়িয়ে ধরে তোমার সাথে মরে যাব। . স্ত্রী তার ভুল বুঝতে পেরে কাঁদতে শুরু করে দেয়। . স্বামীঃ এবার আমি তোমাকে কিছু কথা বলব মনোযোগ দিয়ে শুনো। ধর আমি আর তুমি মাথার ঘাম পায়ে ফেলে আমাদের ছেলেদের মানুষ করলাম। আমি মারা গেলাম তুমি বৃদ্ধ হয়ে গেলে তখন আমাদের ছেলেদের স্ত্রী এসে যদি বলে এই কথা গুলো আর আমাদের ছেলে যদি তার স্ত্রীর কথা শশুনে তোমাকে দেখা শোনা না করে বৃদ্ধা শ্রমে দিয়ে আসে তখন তোমার কতটা কষ্ট লাগবে? . স্ত্রীঃ ওগো আমাকে ক্ষমা করে দাও। আমি যে একজন মা আমাকে যে একদিন বৃদ্ধ হতে হবে আমি সেই কথা ভুলেই গেছি। আমি আজ থেকে তোমার মাকে নিজের মা,আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসব।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now