বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
*******
ছেলে বাড়িতে ফিরল নতুন শ্বশুর বাড়ি থেকে।
মা ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা শ্বশুড় বাড়ি, বাড়ির লোক জন কেমন লাগলো?
ছেলেঃ ভালো মা।
মাঃ তোমার শাশুড়ি কেমন আদর যত্ন করলো?
ছেলেঃ সেটা বললে তো তুমি আবার রাগ করবে!
মাঃ না রাগ করবোনা, বল!
ছেলেঃ আমার শাশুড়ি তোমার থেকেও অনেক বেশি ভালোবাসেন আমায়। তুমিতো একটা মুরগী রাঁধলে আমাকে ছোট একটা টুকরো দাও! আমার শাশুড়ী আমাকে আস্ত একটা মুরগী দেয়, কতো রকম পিঠা, খেতে বসলে পাশে বসে বাতাস করেন। এক কথায় তোমার থেকে অনেক গুন বেশি ভালোবাসে আমাকে! আসার সময় তো আসতে দিতেই চাননি। বললেন আর কটা দিন থেকে যাও। তবুও জোর করে চলে আসলাম। যত দুর দেখা যায় পথের দিকে তাকিয়ে ছিলেন।
মা মনে কষ্ট পেলেও মুখে হাসি রেখে বললেন, বাবা তোমার শাশুড়ীর মতো অতো ভালোবাসতে আমি শিখিনি। বাবা আমার একটা কথা রাখবি?
ছেলেঃ বলো মা রাখবো।
মাঃ এখন তুই আবার তোর শ্বশুড় বাড়ি চলে যা। ঠিক ছয় মাস পরে বাড়ি ফিরবি। এক দিন আগেও আসবিনা।
ছেলে এইটা তো খুব ভালো সুযোগ। আমার শাশুড়ি আমায় যতো ভালোবসে তাতে ছয় মাস কেন ছয় বছর বেড়ালেও বেড়ানোর মজা শেষ হবেনা। মা বললেন ঠিক আছে বাবা তাহলে তুমি যাও।
ছেলে বউকে নিয়ে শ্বশুড় বাড়ি ফিরে গেল।
শাশুড়ী জামাইকে দেখে বললে কি বাবাজি বাড়িতে গেলেনা?
জামাইঃ গিয়ে ছিলাম আবার আপনার কথা মনে পরলো তাই চলে এলাম। শাশুড়ী একগাল হাসি নিয়ে বললো ভালো করেছো। শ্বশুর মশাই বাড়ি ফিরে দেখলো জামাই ঘরে। ঘরে ঢুকে বউকে বললো কিগো তোমার জামাই বাড়ি যায়নি? তিনি উত্তরে বললো গিয়েছিলো আবার ফিরে এসেছে, আমার কথা নাকি খুব মনে পরছিলো। শশুর বললো কেমন বেয়াক্কেল জামাই এই এক সপ্তাহ বেড়িয়ে সকালে গেল আবার বিকেলেই চলে এলো। শাশুড়ি বললো চুপ করো শুনতে পাবে। দু এক দিনেই তো আবার চলে যাবে। জামাই বেচারা সব কথা শুনে ফেললো। ভাবছে এইটুক সময়ের মধ্যে এতো পরিবর্তন! হোক ছয়মাস বেড়াতে হবে।
এখন আর আগের মতো আস্ত মুরগী তো দুরের কথা নিয়মিত মাছ ভাতও জোটেনা। কয়েক দিন পর সকাল বেলা একটা জাল হাতে ধরিয়ে দিয়ে বললো, বাবা খালি বসে বসে খাবে কি দিয়ে? কয়টা মাছ ধরে নিয়ে এসো। পরে দিন গরুর দড়ি হাতে দিয়ে বললো, যাও গরুটা বেধে রেখে এসো। পরে হাতে কাচি ধরিয়ে দিয়ে বললো যাও ঘাস কেটে আনো। এতে জামাই বাবাজি বিব্রত হলেও কিছু বলতে পারছেনা। এক দিন জামাই বাবার খুব জ্বর এলো মেয়ে পাশে বসে মাথায় জল দিচ্ছে। শাশুড়ী একবারও দেখতে যাওয়াতো দুরের কথা। মেয়েকে বললো কিরে তোর বর শুয়ে রয়েছে আর আকাইম্মাডার মাথায় জল দাও। উঠে গিয়ে ঘরের কাজ কর।
বউ বললো, আর কতো অপমান সহ্য করব? চলো বাড়ি যাই । এখনো চার মাস পরে যাবো। এই কথা শুনে শাশুড়ি বললো, আমার বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও গিয়া বদলা খেটে খাও। আমারে মুক্তি দাও বাপু। এর থেকে ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচটা অন্তত বাচতো।
এভাবে প্রতি দিন যা তা ব্যাবহার করছে আর সহ্য করা যায়না। রেগে গিয়ে বউকে একটা চড় মারলো। এতে যা হবার হলো; শাশুড়ী এক রকম ঝাটা পেটা করে ঘর থেকে বের করে দিলো আদরের জামাই বাবাজিকে।
ছেলে এতো দিনে হাড়ে হাড়ে বুঝতে পারলো - মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারেনা।
এখন মাত্র তিন মাস হলো, এর মধ্যেই এই আচরন। মা তো ত্রিশ বছরেও এমন আচরন করেনি। অসুখ হলে রাতের পর রাত জেগে থাকতেন। পাশে বসে কেঁদে কেঁদে দোয়া করতেন।
ছেলে বাড়ি গিয়ে মায়ের পায়ের উপর পড়ে বললো, মায়ের মত আপন পৃথিবীতে কেউ হতে পারে না। আমাকে মাফ করে দাও।
হে ঈশ্বর তুমি পৃথিবীর সকল মাকে সুস্থ থাকার আর্শীবাদ দান কোরো।।।।
(সংগৃহীত)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now