বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লর্ড ক্লাইভ

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান EvA AhMED (০ পয়েন্ট)

X ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় যার মূল ভূমিকা ছিল, তিনি কে বলুন তো? তিনি রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ নামে পরিচিত। তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি। তার উপাধি ছিল পলাশীর প্রথম ব্যারন। পলাশীর যুদ্ধে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদল বাংলার নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদলকে পরাজিত করে। আয়ারল্যান্ডের একটি মাঝারি জমিদার পরিবারের সন্তান রবার্ট ক্লাইভ স্কুলে ছাত্র হিসেবে তেমন কৃতিত্ব প্রদর্শন করতে পারেননি। আঠারো বছর বয়সে তিনি মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে প্রবেশ করেন। কিন্তু ক্লাইভ কোম্পানির চাকরিটি ছেড়ে দেন। এর পর ১৭৪৮ সালে তিনি মাদ্রাজ সেনাবাহিনীতে সর্বনিম্ন কমিশন প্রাপ্ত অফিসার হিসেবে যোগদান করেন। ১৭৫৩ সালের প্রথম দিকে ক্লাইভ লন্ডনে ফিরে গেলে দাক্ষিণাত্যে তার অব্যাহত বিজয়ের কৃতিত্বের জন্য তাঁকে বীরোচিত সংবর্ধনা দেয়া হয়। কর্নাটের যুদ্ধে তাঁর সাফল্যের জন্য কোর্ট অব ডাইরেক্টর্স সম্মানে তাকে সম্মানিত করা হয়। ক্লাইভ ১৭৬৫ সালে কলকাতা পৌঁছালে তিনি পরিকল্পনা করে সমুদ্রপথে বাংলা অভিমুখে যাত্রাকালে তার স্বপ্ন ছিল গভর্নর হিসেবে শাসন করা। এ কাজে তিনি প্রত্যাশার অতিরিক্ত সাফল্য অর্জন করেন। একজন অদম্য যোদ্ধা ও একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রবার্ট ক্লাইভ তার জীবনে একটি ক্ষেত্র ব্যতীত অন্য কোনো পরাজয়ের সম্মুখীন হননি। তিনি কখনও মনের বিষণ্ণতাকে অতিক্রম করতে পারেননি। লন্ডনে শেষ বারের মতো প্রত্যাবর্তনের পর যখন তার জীবন তুলনামূলকভাবে নিঃসঙ্গ ও নীরব হয়ে পড়ে। এরপর হঠাৎ করেই ১৭৭৪ সালের ২২শে নভেম্বর ক্লাইভ নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৬ জন


এ জাতীয় গল্প

→ লর্ড ক্লাইভ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now