বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লোভীদের কারণেই প্রতারকরাপ্রতারণা করার সুযোগ পায়!!

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X -'একবার এক শিকারি ছোট্ট একটি পাখি ধরে ফেলল!!!-'পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারির খুবপ্রশংসা করতে লাগল যে, তুমি এতবড় শিকারি!-' জীবনে অনেক বাঘ মেরেছ, অনেক ভাল্লুক মেরেছ, এইকরেছ, সেই করেছ। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন১০০ গ্রামও না, আমাকে খেয়ে তুমি কী করবে???-' আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাওভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকেএমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারাজীবনকাজে লাগবে!!!.-'এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারির মন গলেগেল। কারণ তেল পেতে সবাই পছন্দ করে। আরেকজনকেগলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেল।-' সে ভেবে দেখল, ঠিকই তো। এত ছোট পাখি খেয়েকোনো লাভ নেই। তার চেয়ে শুনি, পাখিটা কী বলতেচায়। হয়তো এতে আমার লাভ বেশি হবে।.-'শিকারি রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথমবাক্যটি বলব তোমার হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটিবলব এই গাছের ডালে বসে, তৃতীয় বাক্যটি বলবো গাছেরমগডালে বসে। শিকারি বললো, ঠিক আছে।.-'পাখি বলল, ‘কখনো অলীক কল্পনা কর না, যা অবাস্তবসেটা কখনো বিশ্বাস কর না’।-'শিকারি বলল, খুব ঠিক কথা। সত্যিই তাই। কখনোঅবাস্তব কথায় বিশ্বাস করতে নেই।-'পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও।আমি দ্বিতীয় বাক্যটি বলব।-' শিকারি ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি বলল,‘যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করনা।’ শিকারি বললো, এটাও ঠিক।-' যা আর আমার নেই, তা নিয়ে আফসোস করা তোবোকামি। পাখি এবার মগডালে উঠল।শিকারি বলল, এবার তৃতীয় উপদেশটি বল।-'পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নিই, আগের দুটিউপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছ কিনা।.-'পাখিটি বলল, আমার পেটে আছে ২০০ গ্রাম ওজনেরএকটি মুক্তো।-' শুনে শিকারি খুব আফসোস শুরু করলো। হায় হায়! এ কীকরলাম আমি!-'এভাবে হাতছাড়া করলাম ধনী হওয়ার এত সহজ সুযোগ!বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকেলাফাতে লাগল।.-'কিন্তু পাখি তো তখন মগডালে। সে হাসল। বলল, দেখ,আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনো বিশ্বাসকর না।-'আমার ওজনই ১০০ গ্রাম। আমার ভেতরে ২০০ গ্রামেরমুক্তো থাকবে কীভাবে? বলেছিলাম, যা হাতছাড়া হয়েগেল তা নিয়ে কখনো আফসোস কর না। কিন্তু তুমি তা-ইকরছ।.-'তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন। কারণঅধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনেছ।কিন্তু তা থেকে শিক্ষা নাও নি।-' তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরাপ্রতারণা করার সুযোগ পায়!!!-'বাস্তবতার-অভিলম্বনে কাল্পনিক গল্প!!!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ লোভীদের কারণেই প্রতারকরাপ্রতারণা করার সুযোগ পায়!!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now