বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ আমি আপনাদের মাঝে এমন একটি গল্প লিখতে হাজির হয়েছি সে গল্পটি আমার নানা, নানি, দাদা, দাদির কাছ থেকে শোনা।
বিবাহিত এক সাহসী সুন্দরী নারী প্রতিদিন দুপুরে কলস নিয়ে নদীতে একা একা গোসল করতে যেতো। এভাবে কিছুদিন গোসল করতে যেতে যেতে হঠাৎ করে একদিন গোসল করে ওঠার সময় পানির ভেতর থেকে কে যেনো ঐ সুন্দরী নারীকে ডাক দেয়। তখন সে ভাবতে থাকে যে, আমার আশপাশে তো কেউ ই নেই তাহলে আমাকে ডাকে কে? তখন সে ডাকের শব্দ যে দিক থেকে আসে খুঁজতে খুঁজতে সেই দিকে যায় তবুও সে কাউকে দেখতে পায় না। তখন সে আবার কলস নিয়ে যখন পানি তোলার জন্য নদীর কিনারায় যায় তখন সে মস্ত বড় একটা শেওলা ওয়ালা জালা দেখতে পায়। তখন ঐ জালার দিকে তাকালে আবারো ডাকের শব্দ শুনতে পায়, তখন আবারো ঐ নারী ভাবতে থাকে যে, জালা কোনোদিন ডাকতে পারে নাকি। যাই হোক এটা আমার মনের সন্দেহ। তখন সে কলস ভরে পানি নিয়ে রওনা দেয় তখন আবারো তাকে ডাকে। তখন আবারো ঐ নারী নদীর কিনারায় যায়, আর ই ঐ জালার ভেতর থেকে ঐ নারীকে বলে আমার শরীরটা অনেক দিন পরিস্কার করা হয় না তুমি কি আমাকে একটু পরিস্কার করে দিবে। তখন ঐ নারী বলে ঠিক আছে দিবো। যখন পরিস্কার করা শেষ হয় তখন জালাটি ঐ নারীকে বলে আমার মুখের ঢাকনাটি খোলো। এবং তোমার দুই হাত মুখের মধ্যে ঢুকাও। তবে একবারের বেশি ঢুকাবে না। তখন ঐ নারী প্রথমবার যখন দুই হাত ঢুকায় তখন ঐ নারীর দুই হাত ভরে সোনা, দানা উঠে আসে। তখন ঐ নারী লোভে পরে এবং দ্ধিতীয়বার হাত ঢুকায়। কিন্তু দেখেন ভাগ্যের কি পরিহাস। লোভে পাপ পাপে মৃত্যু। দ্ধিতীয়বার হাত ঢুকানোর সাথে সাথেই তার হাতের কব্জি কেটে নিয়ে ঐ জালাটা নদীর ভেতরে গরাগরি করতে করতে চলে যায়। পরে ঐ নারীর কি হয় কোথায় থাকে কি করে কেউ ই বলতে পারে না।
বিঃদ্রঃ ভুলভ্রান্তি হতেই পারে। আমার এই গল্পের লেখায় যদি কোনো ভূল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now