বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোট পোলাপাইন হোয়াটস অ্যাপ ইউজ করে। যারা লেজেন্ড তারা জাভা মোবাইলে টু জি ইন্টারনেটে মিগ থার্টি থ্রি ইউজ করত।
ক্ল্যাশ অফ ক্ল্যান আসছে কয়দিন। লেজেন্ডরা স্কুল ফাকি দিয়া দুই কয়েনে মোস্তফা গেম ওভার দিত।
যারা এমেচার তারা ইমো ভিডিও কল ইউজ করে। সত্যিকারের লেজেন্ডরা সপ্তাহে দুইদিন ঘন্টায় ৩০ টাকা রেটে সাইবার ক্যাফেতে যাইয়া ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করত। আর পোস্ট দিত
How are you france. I am good.
ছোট পোলাপাইন সেলফি তুলে। যারা লেজেন্ড তারা সাইজা গুইজা স্টুডিওতে যাইয়া ব্যাকগ্রাউন্ডে তাজমহলের ছবি রাইখা ফুল ফ্যামিলি একসাথে ছবি তুলত। ছবিতে এক একজনের মুখ দেইখা মনে হইত ফাসির আসামী। একটু পর ফাসী দিবে।
ছোটভাইয়েরা আর ওয়ান ফাইভে উড়ায়। লেজেন্ডরা ঘন্টায় দশ টাকা হিসেবে সাইকেল ভাড়া নিয়া সাইকেল চালাইত।
এমচারেরা হয়ত নাবিস্কো বিস্কুটের কথা শুনেই নাই। আজকাল ক্যাডবেরি ,স্মিকার্সের যুগ। কিন্তু লেজেন্ডরা কমলার ছবি ওয়ালা মিমি চকলেট খাইত।
লেজেন্ডদের বাসা বাড়ির লোহা লক্কর বিক্রি কইরা কটকটি খাইত আর মাঝখানে ফুল ওয়ালা মার্বেল কিনে জমাইত।
লেজেন্ডদের লাটিম কোপাইয়া ভাইঙ্গা ফেলার রেকর্ড আছে।
যারা এমেচার তারা পর্ণ দেখে। লেজেন্ডরা ইমরান হাশমির আশিক বানায়া আপনের সিন দেইখাই ফিট হইয়া যাইত। তাদের কাছে ওইটাই ছিল পর্ণ। সেক্সিয়েস্ট থিং দে এভার ওয়াচড।
যারা এমেচার তারা মেসেঞ্জারে কথা বলে। যারা লেজেন্ড তারা একটেল জয় আর ডিজুস সিমে সারারাত ফ্রি তে কথা বলত।
এমেচারেরা ডিজে হাবলু গাবলুর হানি সিং মানি সিং এর গান শুনে। লেজেন্ডরা আর্মি স্টেডিয়ামে আর্টসেল শিরোনামহীনের কনসার্টে দাপাইয়া বেড়াইত।
যারা নতুন নতুন পাকছে তারা ক্লাস সিক্সেই জীবনের সব অতীত ভুলতে চায়। ভার্জিনিটি নিয়ে ডিপ্রেশনে ভোগে। লেজেন্ডরা ক্লাস সিক্সে থাকতেও মনে করত ,তাদের জন্ম হয় নাই। তাদের বাপ মা তাদের কে হাসপাতাল থেকে কুড়াইয়া আনছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now