বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লেটুসের গল্প

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X ছেলেটা দেখতে ফর্সা । ফেইস কাটিং ও সেই । মেয়েদের আকৃষ্ট করার মতো । ছোট বেলা থেকেই সে অত্যন্ত লাজুক প্রকৃতির । মেয়েদের দেখলে দশ হাত দূরে চলে যাওয়া ছিল তার স্বভাব । সে এতটাই লাজুক যে কোনো ছেলের সঙ্গে কথা বলতেও লজ্জা পায় । কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মন- মানষিকতারও পরিবর্তন হয় । যার প্রভাব ছেলেটার উপরও পড়েছিল । ওহ্ ছেলেটার নামই তো বলা হয়নি । ওর নাম অর্ক । ক্লাস নাইনে উত্তীর্ণ হবার পর অর্ক গ্রপ হিসেবে চয়েজ করে সাইন্স । তো গ্রপ সাবজেক্ট পড়ার জন্য সে এলাকার একজন ভালো টিচারের কাছে প্রাইভেট পড়া শুরু করে । সেখানে ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি । আগেই বলেছি সে অনেক লাজুক প্রকৃতির ছেলে । তাই প্রাইভেটে কারোর সাথে বেশি একটা কথা বলতো না । বিশেষ করে মেয়েদের সাথে । শুধু যায় আর আসে । মজার ব্যাপার হলো সে কখনও প্রাইভেটে টাইমলি যেতে পারতো না । তাই সবাই মিলে তার নাম দেয় লেটুস। অর্কের লাজুক স্বভাবটা ঐ প্রাইভেট পড়ুয়া মেয়েগুলোর কাছে ভালো লাগে । তারা অর্কর সঙ্গে বন্ধুত্ব করতে চায় । এবং হয়েও যায় তাদের বন্ধুত্ব । তাদেরই মধ্যে একজন হয়ে ওঠে বেষ্ট ফ্রেন্ড । নাম আঁখি । এভাবেই অর্কের মাঝে পরিবর্তন আসতে শুরু করে । লাজুক প্রকৃতির ছেলেটার এখন অনেক মেয়ে বন্ধু । ওহ্ আরেকটা কথা অর্ক বয়েজ স্কুলে পড়ালেখা করে । কিন্তু তারপরও তার অন্যদের তুলনায় মেয়ে বন্ধু বেশি ছিল । অর্কের জীবনের প্রথম ভালোবাসার নাম কান্তা আর মেয়েটা ঐ প্রাইভেটেই পড়তো । কিছুদিন তাদের প্রেম চলে তারপর কথা নেই বার্তা নেই হঠাৎ ব্রেক আপ । হয়তো সবই আবেগ ছিল । এসব কথা জানার পরও অর্ককে চুমকি নামে এক মেয়ে ভালোবেসে প্রোপোজ করে । অর্ক ভাবে টাইম পাসের জন্য করাই যায় । একদিন চুমকি তার এক বন্ধুর সঙ্গে অর্ককে পরিচয় করিয়ে দেয় । অর্ক প্রথম দেখাতেই মেয়েটার প্রেমে পড়ে যায় । নাম অরিত্রি । তেমন সুন্দর না । কিন্তু চোখযুগল ছিল নজরকাড়া । অরিত্রি তাদের সম্পর্কটাকে বন্ধুত্বের চোখেই দেখতো । আর এ কথাটা অর্ক জানতো । তাই সে শত চেষ্টা করেও অরিত্রিকে তার মনের কথাটা বলতে পারছিল না । কিন্তু কীভাবে যেন কথাটা অর্কের বন্ধু মহলে জানা জানি হয়ে যায় এবং এক পর্যায়ে অরিত্রি ও চুমকি উভয়ই কথাটা জেনে যায় । অরিত্রি কথাটা জানার পর খুব রাগ করে । আর তাকে বলে দেয় তাদের বন্ধুত্ব শেষ । চুমকিও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্ক বুঝতে পারছিল না তার কি করা উচিত। এই করতে করতে তার এস.এস.সি পরীক্ষার সময় ঘনিয়ে আসে । এদিকে তার পরীক্ষার প্রস্তুতি আশাবন্ঞ্চক নয় । খুব চিন্তায় পড়ে যায় অর্ক । কোনোভাবে পরীক্ষাটা দেয় সে । যথাসময়ে পরীক্ষার রেজাল্ট বের হয়। তার কাছের বন্ধু যারা ছিল সবাই খুব ভালো রেজাল্ট করে কিন্তু সে পারে না ভালো রেজাল্ট করতে । এতে অর্ককে অনেক হেনস্তার স্বীকার হতে হয় । সে দৃঢ় প্রতিজ্ঞ হয় । এইচ.এস.সি তে তাকে ভালো রেজাল্ট করতেই হবে । অর্ক যে কলেজে ভর্তি হয় সেখানে ছেলে,মেয়ে একসাথে । সে হিসেবে তার অনেক মেয়ের সাথে পরিচয় হয় । বন্ধুত্ব হয় । ওই কলেজেরই তৃষা নামের এক মেয়ে তাকে ফেইসবুকে প্রোপোজ করে । কিন্তু অর্ক তা রিজেক্ট করে । সে আর এসবে যেতে চায় না । তৃষা পরদিন তার সাথে মিট করে অনেক কাঁন্না- কাটি করে । অর্ক অনেক বোঝানোর পর তৃষাকে রাজি করায় যে তারা শুধুই বন্ধু হয়ে থাকবে । আঁখির মতো তৃষাও তার খুব ভালো বন্ধু হয়ে যায় । সেকেন্ড ইয়ারে ওঠার পর অর্ক লক্ষ্য করে তার ক্লাশেরই ঝিলিক নামে এক মেয়ে তার দিকে ডেব ডেব করে তাকিয়ে থাকে । একটু মোটা কিন্তু অসম্ভব মায়াবী চেহারা । ব্যাপারটা বিরক্তিকর হলেও অর্ক এতে আনন্দ পায় । কেন ? সে নিজেও জানে না । এভাবেই চলছিল অর্কের দিনগুলো । অর্ক চাইছিল না কোন রিলেশানে যেতে । দেখতে দেখতে কলেজ লাইফও শেষ হয়ে গেল। বিদায় অনুষ্ঠানের দিনটি হয়তো অর্কের কাছে সবচেয়ে স্মরণীয় দিনের মধ্যে একটি । কারন ঐ দিনই ঝিলিক তাকে ছেলেদের মতো হাটুগেড়ে প্রোপোজ করেছিল। সবার সামনে । অর্কের উত্তরটা ঐদিন হ্যাঁ ই ছিল । আর সবশেষে... তারা দুজনই এইচ.এস.সি তে ভালো রেজাল্ট করে ভালো একটা ভার্সিটিতে পড়ালেখা করছে আর প্রেমও চলছে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩১ জন


এ জাতীয় গল্প

→ লেটুসের গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now