বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লেকচার অফ এ গার্ল

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X - রাস্তায় হাটার সময় কোন মেয়ের দিকে তাকাবানা। ওকে?? -- হুম। - ফেসবুকে কোন মেয়ের ছবিতে লাইক দিবা না। ওকে?? -- হুম। - দেখবাও না। ওকে?? -- হুম। - খালি জিরো ডট ফেসবুক চালাবা। ওকে?? -- হুম। - টিভি কম দেখবা। মুভিও দেখবানা। আর দেখলে নায়িকাদের দিকে তাকাবানা। ওকে?? -- হুম। - পেপার পড়বা। বিনোদন পাতার দিকে যাবা না। আর মহিলা টেনিস প্লেয়ারদের খেলা যেদিন থাকবে তার পরের দিন পত্রিকা রাখবানা। -- ওকে। - সব ক্লাস করবা। খালি নতুন ডাক্তার মেয়ে টিচারগুলার ক্লাস করবানা। খালি আইটেম দিবা। আর একা আইটেম দিবানা। আইটেম দেয়ার সময় টিচারের দিকে বেশীক্ষন তাকায় থাকবানা। -- আচ্ছা। - মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখলে চোখ গাইল্লা ফেলবো। -- হুম। - ডাক্তার হলে খালি ছেলে রোগী দেখবা। -- আমার তো রোগী দেখার ইচ্ছা নাই। আমি টিচার হবো। - তাইলে বয়েজ মেডিকেলে পড়াবা। ঠিক আছে? -- বয়েজ মেডিকেল নাই তো! খালি গার্লস অবশ্য আছে্ - তাইলে টিচার হবার স্বপ্ন দেখা ছেড়ে দাও। -- আচ্ছা। - তোমার বাসা মহিলা কলেজের সামনে না?? -- হুম। - বাসা চেঞ্জ করো। -- আমার বাবার বাড়ি!! - বাড়ি বেচে দাও। -- আমার বাবা শুনলে ... -তাইলে বাসা ছেড়ে মেসে থাকবা। এমন বাড়িতে যে বাড়ির মালিকের কোন মেয়ে নাই। থাকলেও ওই মেয়ের দিকে তাকাবানা। -- আচ্ছা। - মনে থাকবে?? -- এত্ত বড় লিস্ট!! সব তো মনে নাই। - আবার বলবো??! -- আবার! - মনে না থাকলে আবার বলতে হবে। -- থাক থাক!! এত বড় লিস্ট দিয়ে কাজ নাই। তুমি বরং এমন কোন লিস্ট দাও যেই লিস্টে খালি আমি কোন কোন দিকে তাকাতে পারবো সেই লিস্ট থাকবে। - ভালো বুদ্ধি। তুমি তোমার পায়ের বুড়া আঙ্গুলের দিকে তাকাবা খালি। এভাবে নিচের দিকে তাকায় চলাচল করবা। ওকে?? -- হুম। ওকে!! - দ্যাটস মাই বয়! এই নাও ফ্লায়িং পাপ্পি!! -- এত কিছুর পর যে পাপ্পি দিলা ওইটাও ফ্লায়িং!! - কিছু বললা?? -- নাহ!! এখন আসি তাইলে?? - যাও। (৪ ঘন্টা পর) - বেবী তুমি কই?? -- হাসপাতালে। - কেনো?? -- তোমার কথা শুনে পায়ের বুড়া আঙ্গুলের দিকে তাকায়া বাইক চালাইসিলাম। তারপর কিছু মনে নাই। উঠে দেখি হাসপাতালে আছি! - তাই!!! সাবধান!! নার্সের দিকে তাকাবানা!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫২ জন


এ জাতীয় গল্প

→ লেকচার অফ এ গার্ল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now