বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লেজের কাহিনী (সুকান্ত ভট্টাচার্য)

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বকুল রায়(guest) (০ পয়েন্ট)

X একটি মাছি একজন মানুষের কাছে এসে বললোঃ তুমি সব জানোয়ারের মুরুব্বী,তুমি সব কিছুই করতে পারো,কাজেই আমাকে একটি লেজ করে দাও। মানুষটি বললোঃ কী দরকার তোমার লেজের?মাছিটি বললোঃআমি কি জন্যে লেজ চাইছি?যে জন্যে সব জানোয়ারের লেজ আছে সুন্দর হবার জন্য। মানুষটি তখন বললোঃআমি তো কোন প্রাণীকেই জানি না যার শুধু সুন্দর হবার জন্য লেজ আছে।তোমার লেজ না হলেও চলবে। এই কথা শুনে মাছিটি ভীষণ ক্ষেপে গেল আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল।প্রথমে সে বসলো তার আচারের বোতলের ওপরে,তারপর নাকে সুড়সুড়ি দিলো,তারপর এ কানে ও কানে ভন্-ভন্ করতে লাগলো।শেষকালে লোকটি বাধ্য হয়ে তাকে বললেঃবেশ তুমি উড়ে উড়ে বনে,নদীতে,মাঠে যাও়,যদি কোন জন্তু,পাখি কিংবা সরীসৃপ দেখতে পাও,যার কেবল সুন্দর হবার জন্যেই লেজ আছে,তার লেজটি তুমি নিতে পার।আমি তোমায় পুরো অনুমতি দিচ্ছি। এই কথা শুনে মাছিটি আহ্লাদে আটখানা হয়ে জানলা দিয়ে সোজা উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেলো একটা গুটিপোকা পাতার ওপর হামাগুড়ি দিচ্ছে।সে তখন গুটিপোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বললোঃগুটিপোকা!তোমার লেজটা আমাকে দাও,ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে। গুটিপোকাঃবটে!বটে!আমার মোটেই লেজ হয়নি,(চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৭৪ জন


এ জাতীয় গল্প

→ লেজের কাহিনী (সুকান্ত ভট্টাচার্য) পর্ব ৩
→ লেজের কাহিনী (সুকান্ত ভট্টাচার্য) পর্ব ২
→ লেজের কাহিনী (সুকান্ত ভট্টাচার্য)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now