বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লাশ ৩

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান selfiAan Razon (০ পয়েন্ট)

X মনে হলো এখনই বুঝি হাত বা পা খুলে পড়বে।রমিজ মিয়ার মনে ছিলো না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা,তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা থপ করে পড়লো কাপড়ের ভিতর থেকে।আর একহাতে মাথাটাও তুলে নিলো রমিজ মিয়া,চললো কবরে লাশটি রেখে আসতে। লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠলো তার।বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রমিজ মিয়ার হাত এবং এ্ত জোরে যে কারো সাধ্য নাই সেইহাত ছাড়ানোর!! রমিজ মিয়ার গায়ের সব লোম খাড়া হয়ে গেলো এবং এতকিছু আর সহ্য করতে না পেরে সে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরলো তখন সকাল,সে দেখলো ঝন্টু তার মুখের উপর ঝুকে আছে।ঝন্টু জিগেস করলো রাতে কি হয়েছিলো এবং কিভাবে নতুন কবর দেয়া লাশটা মুর্দার জানাযা পড়ানোরজায়গায় গেলো!! এই কথা শুনে রমিজ মিয়ার কানে তালা লাগার জোগাড় হলো। সে নিজে কাল ২য় বারের মত লাশ কবরে রেখে এসেছিলো শুধু মাটি দিতে পারে নাই। কেন পারে নাই তা আর কাউকে বললো না শুধু বললো সে আর এখানে কাজ করবে না এবং তখনই চলে গেল। কবরস্থান কর্তৃপক্ষ এসব ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি না করে লাশটিকে আবার কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগের সিদ্ধান্ত নিলো। সেদিন কার মত কাউকে না পেয়ে কবরস্থান কর্তৃপক্ষরাই গেটে তালা লাগিয়ে চলে গেলো। সেদিন শুক্লপক্ষের রাতে কেউ যদি কবরস্থানে উকি দিতো তাহলে দেখতে পেতো,নতুন কবর দেয়া লাশটি থেকে একটা হাত বের হয়ে অতিকষ্টে হাতড়ে কবর থেকে মাটি সরিয়ে নিজের মাথাটা একহাতে ধরে উঠে দাড়ালো। তারপর ধীরে,অতি ধীরে এগিয়ে গেলো মুর্দার জানাযা পড়ানোর জায়গায়,চুপচাপ সেখানে শুয়ে পড়লো। মুসলমানের ঘরে জন্মতার,জানাযা ছাড়া কবরে থাকতে চা্য় না সে।বড় কষ্ট এতে,বড়ই কষ্ট!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৯ জন


এ জাতীয় গল্প

→ আমার আরো লাশ দরকার
→ অনলাইন ক্লাশ : দায়বদ্ধতা ও সীমাবদ্ধতা
→ লাশ
→ লাশঘর
→ মরা লাশ
→ লাশ চুর
→ লাশ♦রহস্য
→ মাথাহীন লাশ!
→ পুরোনো লাশকাটা ঘর
→ লাশের অভিনেতা
→ শিশুর লাশ-২
→ শিশুরর লাশ-১
→ পুরনো লাশকাটা ঘর
→ পুরনো লাশকাটা ঘর পর্বঃ৩
→ পুরনো লাশকাটা ঘর

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now