বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক
১২-১২.৩০ টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়।বাসে যাত্রী ছিলএকজন, ড্রাইভার আর একজন হেল্পার পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী উঠানামা করার কথা।।
কিন্তু কেন জানি সেদিন কোন স্টপেজ
থেকে কোন যাত্রী উঠেনি।।বাসটি শহর
ছেড়ে আরো দূরে চলে গেল
এবং একটি জায়গাতে (খারাপ জায়গা,লোকের মুখে
শোনা)থামল।।সেখানে দুইজন লোক
দাড়িয়ে আছে দেখা গেলো।।তারা বেশ
লম্বা চওড়া এবং সাদা আলখেল্লা পরা।।
মুখ অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না।।তাদের মধ্যে একজনের হাতে ছোট বাচ্চার কাফনে মোড়া লাশ!!তারা ড্রাইভার
কে বলল, “আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দিবেন।।”
ড্রাইভার এবং হেল্পার একটু ভয়
পেলেও কিছু বলল না।। তারা বাসে উঠে
এলো।। তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ছে।।
রাতের বাস, তাই লাইটগুলো সব অফ করা।।ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারি হয়ে গেছে বলে মনে হলো।।যতই স্পীড
বাড়ায় বাস আর তেমন এগোয়না।।অদ্ভুত
লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পিছনের সিটে।।
বাসের অন্য তিন জনের ততক্ষণে কাহিল
অবস্থা।। ভয়ে যেন সিটের সাথে শরীর লেগে যেতে চাইছে । কিছুক্ষণ পর তাদের মনে হল পিছন থেকে 'মড়মড়' করে হাড়
চাবানোর মতো শব্দ হচ্ছে । তাদের আর বুঝতে বাকি রইল না যে এরা কোন
সাধারণ মানুষ না । এরা অন্য কিছু ।
লাশটাকে শান্তিতে খাওয়ার জন্য
তারা এই নির্জন বাসে উঠেছে ।
কবরস্থান পাওয়ার পর ড্রাইভার
তাদের নেমে যেতে বলল । বাসের যে
একজন যাত্রী তার ওই দুইজনের
চেহারা দেখার কৌতুহল হল । তার আর
ড্রাইভারের মধ্যে কথপোকথন হলো ।
লোক দুইটা যখন দরজার কাছে এল
ড্রাইভার তখন আলো জালিয়ে দিল ।
তখন লোকটি দেখল ওরা দেখতে
মানুষের মতোই, শুধু চোখের জায়গায়
বিশাল গর্ত এবং তাদের হাতে
কাফনে মোড়া লাশটিও ছিল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now