বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লাভ ইউ টু

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Justin Hafiz (০ পয়েন্ট)

X লেখক:- মোঃ হাফিজুর রহমান পারভেজ এই প্রথম ক্রাশ নামক অপুষ্টিকর খাদ্যটা খেলাম...!!! অবশ্য ইচ্ছে করে খাইনি,,,বাড়িওয়ালী'র মেয়ে যে এত সুন্দরী হবে সেটা কে জানতো...? কিন্তু ঝামেলা অন্যদিকে, ক্রাশ নামক অপুষ্টিকর খাদ্যটা আমার পেটে শুট করছেনা। পেটের মধ্যে কেমন যেন গুড়ি গুড়ি পাকিয়ে যাচ্ছে। যাইহোক,,, লোকে বলে, যে গাভী দুধ দেয় সে গাভীর লাথি খেতেও কোন সমস্যা নাই। তাই আমিও বলতে পারি, যাকে দেখে আমি মুগ্ধ হয়েছি তার জন্য এতটুকু কষ্ট করতেই পারি। না হলে যে মজনু হওয়া যাবেনা। যাইহোক,,,আমি হাফিজ। আজই গ্রাম থেকে লেখাপড়া'র উদ্দেশ্যে ঢাকা তে এলাম। কিন্তু এখানে চেনাজানা কেউ নেই। ফলে ভাড়া রুমেই উঠতে হল। আর এসেই তো......ক্রাশ.... বৃষ্টি হচ্ছে তাই আর কলেজে যাওয়া হলনা। বসে বসে হেডফোনে তাহসান এর গান শুনছি। এমন সময় কে যেন দরজায় নক করল। ধুর!!! এই রোমান্টিক মুডে কে আবার জালাতে এল ভাবতে ভাবতে দরজা খুললাম। ওপস!!! একি...? এত দেখি ক্রাশ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। চোখে চশমা,,টি-শার্ট গায়ে,,একগোছা চুল মুখের সামনে পড়েছে। সব মিলিয়ে এ যেন এক ডিজিটাল পরী...???? ক্রাশ:- এইইই!! প্রব্লেম কি আপনার...? আমি:- কোথায়... কি প্রব্লেম...? ( ভ্যাবাচেকা খেয়ে) ক্রাশ :- এভাবে তাকিয়ে আছেন কেন...? আমি:- কই...? আমি তো তাকাইনি। বাই দা ওয়ে.. আপনি বাড়িওয়ালী'র মেয়ে না...? ক্রাশ:- হ্যা। আর আমি এসেছি পর্যবেক্ষন করতে, যে রুমের কি অবস্থা। শুনেন,,রুম একদমই অপরিষ্কার রাখা চলবেনা & যেখানে সেখানে কাপড় ফেলে রাখা যাবেনা। Okk...? আমি:- Okk. যাহাপনা। ক্রাশ:- ওই!!!! যাহাপনা বলেন কাকে...? আমি কি আপনার যাহাপনা...? (রাগি কন্ঠে) আমি:- সরি সরি। আমি সব রুলস মেনে চলব। ক্রাশ:- Okk. আজ গেলাম, কিন্তু মাঝেমাঝে আসব দেখতে। একটু এদিক-ওদিক হলে কিন্তু খবর আছে। আমার ক্রাশ আমাকে ইচ্ছেমত শাসিয়ে গেল। ধুর!!! মুডটাই নষ্ট। এখন আর তাহসান এর গান শুনলে হবেনা। পুরো ভলিউম দিয়ে গান ছাড়লাম " আইজ আমার গার্ল্ফ্রেন্ড এর বিয়া" সকালবেলা!!! শুনেছি সকালে ব্যায়াম করলে শরীর ভাল থাকে, তাই ছাদে গেলাম জীম করতে। জীম করছি এমন সময় পেছন থেকে কারো কাশি'র শব্দ পেয়ে ঘুরলাম...!! ওমা!!! এত দেখি সকাল বেলার পাখি...!!! আমার ধারনা ছিল বাড়িওয়ালী'র মেয়েরা অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। কিন্তু এ তো দেখি পুরো উল্ট। স্বয়ং তিনি চা হাতে আমার সামনে দাঁড়িয়ে আছে,,,কিন্তু!! রাগি চেহারা নিয়ে...!!! ক্রাশ:- এইই!!! আপনি এখানে কি করেন...? আমি:- জীম করছি। ক্রাশ :- এটা কি জীম করার জায়গা...? যান রুমে গিয়ে জীম করেন,,,,, আসছে সোলেমান খান...!!! মনটা খারাপ হয়ে গেল। আমাকে এমনি বলতে পারত, বরং সালমান খানের নাম ভাঙ্গিয়ে আমাকে অপমান করল। মুখটা মলিন করে কিছু না বলে চলে আসলাম। রাতে মন খারাপ। গিটার হাতে প্রিয় তাহসান ভায়ার গান গাইতে শুরু করলাম " প্রেম তুমি, আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি....আজও আছে সেই পথ, শুধু নেই তুমি, বল কোথায় আছো অভিমানী..। দরজায় কে যেন নক করছে। গিটার রেখে দরজা খুললাম। বাড়িওয়ালী'র মেয়ে এসেছে। আসতে করে বলল,, ভেতরে আসতে পারি...? আমি কথা না বলে বেডে এসে বসলাম, পিছুপিছু উনিও আসলেন। ক্রাশ:- সরি!! আমি আসলে সেদিন ওইভাবে বলতে চাইনি,,সরি আমি:- নিশ্চুপ। ক্রাশ:- আমি তিথি। তুমি তো অনেক ভাল গান কর...!!! আমাকে একটা গান শোনাবা....? আমি:- তিথি'র মুখে তুমি শুনে মন ভাল হয়ে গেল। গান শুরু করলাম "ভালবাসা নয়, তোমার জন্যে, শুধু আজকের দিনে.... ভালবাসায় তুমি, মিশে আছো, মিশে রবে প্রতিক্ষনে। আমার মাঝে অন্য রংয়ে,,,মন বলছে তাই তোমাকে.... তুমি ভালবাসার এক, অন্য জগত, প্রতিটা বেলায় ভালবাসার দিবস,,, ও চোখে তাকালে বেলা যায় যে থেমে, এতটুকুই বুঝি ভালবাসার মানে..." তিথি:- আই লাভ ইউ আমি:- কি...? ( ভ্যাবাচ্যাকা খেয়ে) তিথি:- আমি তোমার সুরের প্রেমে পড়ে গেছি। তুমি কি আমাকে ভালবাসবে...? মনে মনে বললাম,,,, আমার ক্রাশ আমাকে বলছে ভালবাসি,,,আর আমি না ভালবেসে থাকতে পারি...? আমিও বললাম "লাভ ইউ টু" লেখক:- হাফিজ ইন্টার ১ম বর্ষ। আজই প্রথম "গুল্পেরঝুড়ি" তে যুক্ত হলাম। সবার সমর্থন প্রার্থী।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ আই লাভ ইউ
→ লাভলী মারা গেছে।
→ লাভ ইন দ্য টাইম অব করোনা - আনিসুল হক।
→ লাভ ম্যারেজ বনাম অ্যারেঞ্জ ম্যারেজ
→ রিয়াল লাভ
→ পৃথিবীর প্রথম প্রোগ্রামার "অ্যাডা লাভলেস" এর জীবনী
→ লাভ লেটার
→ জীবনে সাফল্য লাভের উপায় (সম্পূর্ণ )
→ ব্লাড কানেকশন লাভ পর্ব৭
→ ব্লাড কানেকশন লাভ পর্ব৬
→ ব্লাড কানেকশন লাভ পর্ব৫
→ ব্লাড কানেকশন লাভ পর্ব৪
→ ব্লাড কানেকশন লাভ পর্ব৩
→ ব্লাড কানেকশন লাভ পর্ব২
→ ব্লাড কানেকশন লাভ পর্ব-১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now