বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কুড়িয়ে পাওয়া ছবি
একটা ১২ বছরের ছেলে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখল মাটিতে একটা ছবি পড়ে আছে। ছবিটি মাটি থেকে তুলে দেখল একটি ছোট্ট মেয়ের ছবি। ছবিটি প্রথম দেখেই ছেলেটি ছবির ওই মেয়েটিকে ভালোবেসে ফেলে। আশে পাশে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু পায় না। ছেলেটি ধীরে ধীরে বড় হয় এবং মেয়েটিকে খুঁজে পাওয়ার আশা হারিয়ে ফেলে। কিন্তু সে তার সেই প্রথম ভালোবাসার মেয়েটির ছবিটি খুব যত্ন করে রেখে দেয়।
একদিন তার বিয়ে হয়, তার আলমারি গোছাতে গোছাতে তার স্ত্রী সেই ছবিটি দেখে, অবাক হয়ে জিজ্ঞেস করে"ছবিটি কার?" ছেলেটি বলে, "ছবিটি আমি ছোটবেলায় রাস্তায় কুঁড়িয়ে পেয়েছিলাম। তখন থেকে ছবিটি আমার কাছে। কিন্তু তুমি এত অবাক হয়ে জিজ্ঞেস করলে কেন?" স্ত্রীটি বলল – "আমি যখন ৯ বছরের ছিলাম তখন এই ছবিটি হারিয়ে ফেলেছিলাম "
সত্যি বলে লোকে মন থেকে ভালবাসলে ভালোবাসা একদিন না একদিন জীবনে ফিরে আসেই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now