বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কুরিয়ার

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X আমি ছোট থেকেই আমার বড় বোনের ন্যাওটা। আপু আর আমার শুরু থেকেই গলায় গলায় ভাব। সুতরাং আপু যেবার চাকরি নিয়ে চট্টগ্রাম গেল, আমারই সবচেয়ে বেশী খারাপ লেগেছিল। মন খারাপ আরো বেড়ে গেল যখন শুনলাম আপু ঈদের ছুটিতে ঢাকা আসতে পারবে না। কাজের চাপ নাকি অনেক বেশী, তার উপর টিকেটও কিনতে পারেনি। অনেকদিন আপুর সঙ্গে একসাথে গেম খেলা হয় না। ঈদের আগের দিন সকালে ঘুম থেকে উঠে আরও বিরক্ত লাগা শুরু হল। ডিং করে বেলটা বেজে উঠলো, কুরিয়ারে কী যেন একটা এসেছে। সাইন করে রেখে দিলাম। সারাদিন এখানে ওখানে আড্ডা মেরে বেড়ালাম। রাতে বাসায় এসেছি আর মা বললেন, “কুরিয়ারে কি এসেছে দেখেছিস?” “না, ইচ্ছা করছে না” “আরে দেখ না” ‘মা, প্লিজ জোড়াজুড়ি করো না তো!” রুমে এসে ঢুকলাম। একটু পর মা তার ফোনটা নিয়ে এলেন। “নে কথা বল” বলে হাতে ফোনটা দিয়ে চলে গেলেন। “হ্যালো” “কিরে আসতে পারিনি বলে একসাথে গেমও খেলবি না?”, আপুর গলা শোনা গেল। “কিভাবে খেলবো?”, প্রশ্ন করলাম। “তোর জন্য হেডসেট, নতুন কন্ট্রোলার কত কিছু পাঠিয়েছি কুরিয়ারে, খুলে দেখেছিস?” আমি হেসে দিলাম। ঈদের দিনটাও সারাদিন দুজনে অনলাইনে গেম খেলে আর আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। [সূত্রঃ-Wowbox]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ কুরিয়ার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now