বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কুড়েদের রাজ্য

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Tuhin (গ্যাংস্টার) (০ পয়েন্ট)

X সব চলে ঢিমেতালে কুঁড়েদের রাজ্যে! রাজা আর মন্ত্রী আর যত তন্ত্রী ঘুমে থাকে - সিপাহি ও বরকন্দাজ যে! কারো কোনো তাড়া নেই বিপদের ফাঁড়া নেই ছয় মাসে শেষ করে দু’দিনের কাজ যে! বাসগুলো হেঁটে চলে ট্রেনগুলো লেটে চলে সময়সূচিকে কেউ আনবে না গ্রাহ্যে! উকিলের দেখা নাই সাক্ষীরও ঠেকা নাই সব আসে দেখা যায় আসেনি তো জাজ যে! কেউ কথা রাখে না তো গায়টায়ে মাখে না তো যতই অলস বলো পাচ্ছে না লাজ যে! পার্টিতে যেতে হলে সাত দিন ধরে চলে মেয়ে আর বউদের অবিরত সাজ যে! সংবাদে দেরি হয় প্রভাতের ফেরি হয় বৈকালে। দেরি করে যত মন্তাজ যে! চা তো হিম ঠাণ্ডা খেতে গেলে আণ্ডা বাচ্চা ফুটতে পারে ওমের সাহায্যে! নাক ডাকে মাস্টার ধুল-জমা ডাস্টার ব্ল্যাকবোর্ড ভরে থাকে ভাজকে ও ভাজ্যে! ঘড়িটাও আলসে গতি নাই পালসে অগ্নি ছড়ায় ধীরে লাগে যদি দাহ্যে! ফাস্ট ফুড দোকানেও যাও তুমি ওখানেও পরশু অর্ডার দিলে পেতে পারো আজ যে! গাছে ফল ঝুলছে কেউ কি তা তুলছে? নিজ হাতে বোম ফেটে মরে বোমাবাজ যে! নেই কোনো ‘ফাস্ট’ও লাইভ টেলিকাস্টও স্লোমোশনে খেলা দেখে নাই থ্রিল, ঝাঁঝ যে! আছে ওই ‘কুঁড়ে’ঘর শয্যা যে জুড়ে - ঘর এই রমই হয়ে থাকে কুঁড়ের সমাজ যে!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ কুড়েদের রাজ্য

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now