বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কুড়াল

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিদয় খান রানা (০ পয়েন্ট)

X -কুড়াল শামিম নামে এক কাঠুরে একটি সংস্থায় ৫ বছর কাজ করার পরও তার মাইনে বাড়েনি । সেই সংস্থায় তন্ময় নামে এক কাঠুরেকে কাজে লাগানো হলো এবং এক বছরের মধ্যে তার মাইনে বাড়িয়ে দিল । শামিম রাগান্বিত হয়ে তার উপর ওয়ালার কাছে গিয়ে ব্যাপারটা জানতে চাইলো। উপরওয়ালা বলল “পাঁচ বছর আগে তুমি যে পরিমাণ কাঠ কাটতে আজও তাই কাঠছো । তুমি যদি তোমার কাঠ কাটার ক্ষমতা বাড়াতে তাহলে আমরাও তোমার মাইনে বাড়িয়ে দিব। শামিম ফিরে গিয়ে কাঠ কাটা আরাম্ভ করল। কিন্তু অনেক বেশি সময় ব্যয় করে, এবং সর্বশক্তি দিয়ে আঘাত করেও সে আগের থেকে বেশি গাছ কাটতে পারলো না। তখন সে উপরঅলার কাছে গিয়ে সমস্যার কথা জানাল । উপরঅলা পরামর্শ দিল তন্ময়ের সঙ্গে কথা বলতে। তন্ময়ের হয়ত কিছু কায়দা কানুন জানা আছে এই ভেবে শামিম তন্ময়কে জিজ্ঞেস করল সে এত বেশি কাঠ কাটে কিভাবে? তন্ময় উত্তরে বলল, “প্রত্যেকটি গাছ কাটার পর আমি দুই মিনিটের বিরতি নিয়ে আমার কুড়ালটিকে শাণ দেই। তুমি তোমার কুড়ালে শেষবার কখন শাণ দিয়েছ? এই প্রশ্নটি শামিমের চোখ খুলে দিল এবং সে তার সব প্রশ্নের উত্তর খুজে পেল । এই প্রশ্নটি খুবই গুরুত্তপূর্ণ । “তুমি শেষবার কখন তোমার অস্ত্রে শাণ দিয়েছো ?” তাই আমাদের যে কোন কাজ শুরু করার আগে প্রস্তুতিটা ভাল ভাবে নিতে হবে। যে কোন কাজের পূর্বে ভালো প্রস্তুতি সেই কাজকে অর্ধেক সাফল্য মন্ডিত করে তুলে।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১১ জন


এ জাতীয় গল্প

→ কুড়াল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now