বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ থেকে সাড়ে চৌদ্দশ বছর আগের কথা । ঈসায়ী পাঁচশ পন্চান্ন সালের কোন এক মাস । আরবের কোরাইশ বংশের একটি বনেদি পরিবার ।
তাদের কতো টাকা-পয়সা! কতো যে তাদের নাম ডাক ! কতো খানাপিনা ! সে বাড়িতে দিনরাত আনাগোনা অসংখ্য মানুষের । একটি মেয়ে জন্ম নিয়েছে । ভারি সুন্দর দেখতে । যেন একটি লাল গোলাপ । হ্যা , ঠিক গোলাপের মতোই তার গায়ের রং, গোলাপের পাপড়ির মতোই কোমল ও মসৃণ তার গা । মেয়ের মুখ দেখে বাপের মনে খুশির বাঁধ মানেনা । মায়ের মুখের হাসি থামেনা । কেন বাধ মানবে ?
কেন হাসি থামবে ?
এ মেয়ে কি সাধারণ মেয়ে ?
এর জন্য অনেক অনেক বছর অপেক্ষা করতে হয়েছে না ? উদ্বিগ্ন বাবা-মা কতো দোয়াই না করেছিলেন , জানিয়েছিলেন কতো মানত । এমনকি কাবা ঘরে গিয়ে আকুল প্রার্থনা পর্যন্ত করেছিলেন তাঁরা । মুনাজাত করতে গিয়ে চোখের পানিতে বুক ভাসিয়েছিলেন দু' জনে । অবশেষে করুণাময়ের কাছে তাঁদের আরযি কবুল হলো । তাঁদের ঘরে চাঁদের আলোর বরণ এক মেয়ে এলো ।
এই সে মেয়ে ।
এই সেই সন্তান ।
সাত রাজার ধনকেও হার মানায় । দুনিয়ার কোনও কিছুর সংগে এ মেয়ের তুলনা হয়না । আনন্দিত বাবা-মা মেয়েকে আদরে আদরে ভরে দিলেন , সর্বশক্তিমানের কাছে বার বার কৃতজ্ঞতা জানালেন ।
অনেক ভেবে চিন্তে তাঁরা মেয়ের নাম রাখলেন খাদিজা । খাদিজার মায়ের নাম ফাতিমা, বাবার নাম খুয়াইলিদ । খুয়াইলিদের বংশের ইতিহাস আছে-----বড় গৌরবের সে ইতিহাস । (মরু ঝরনা হতে সংগৃহিত)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now