বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কুকুরের লেজ কেন বাকা হয়?

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Siam 2.0 (০ পয়েন্ট)

X আমরা অনেকেই অনেককে কুকুরের লেজের উদাহরণ টেনে বলে থাকি, ‌‘কুকুরের লেজ, সিধে হওয়ার না’। অথবা এমনও বলি, ‘নয় মণ ঘি ঢেলে তপস্যা করলেও কুকুরের বাঁকা লেজ সোজা হবে না’। এর অর্থ হচ্ছে, কুকুরের লেজ সত্যি সত্যি সোজা হয় না। বাঁকা আছে। বাঁকা থাকবেও। কিন্তু এমন বিখ্যাত বাঁকা ব্যাপার কুকুরের লেজ পেল কীভাবে? এমন কি কখনও ভেবেছি? না ভাবলেও এই কথা শোনার সাথে সাথে নিশ্চয় আপনার প্রশ্নটা জেঁকে বসেছে? উত্তর কি তবে জানতে চান? তাহলে আসুন সহজ উত্তর, জেনে নিন। পরস্পর গাঁথা কশেরুকায় কুকুরদের লেজ এমনভাবে গঠিত যে স্বাভাবিক অবস্থাতেই তা কিঞ্চিৎ বাঁকানো থাকে। কুকুরদের লেজের যে গাঁথুনি, তা রীতিমতো নমনীয়। সে কারণেই স্রেফ পেশি সঞ্চালনের মাধ্যমে কুকুর লেজ নাড়তে পারে। এই নমনীয়তার কারণেই কুকুরের লেজ হাত দিয়ে সোজা করে দিলেও, ছেড়ে দেওয়ার পরক্ষণেই তা ফের বাঁকা হয়ে যায়। দীর্ঘদিন এভাবে সোজা করে রাখতে অবশ্য কশেরুকার গঠন বদলে যাবে। সে ক্ষেত্রে লেজ সোজা হয়ে যেতে পারে। মনে রাখা প্রয়োজন, কুকুর লেজ নাড়ে তার ইচ্ছেয়। কয়েকটি প্রজাতির কুকুরের লেজ সিধেই থাকে। সে-ও কশেরুকার গঠনের জন্য। এমন মনে করার কোনও কারণ নেই যে, কুকুরের লেজ সোজা হয়ে যাওয়ার অর্থ তার মাথায় গোলমাল বেঁধেছে। স্রেফ তার লেজের গঠন বদলেছে, এই যা।gj Collected from সময়ের কন্ঠস্বরgj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৩ জন


এ জাতীয় গল্প

→ কুকুরের লেজ কেন বাকা হয়?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now