বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কুকুর ও বিড়াল

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুন্না (০ পয়েন্ট)

X এক বনে ছিলো এক কুকুর। আর সে বনে কুকুরের থেকে বড় প্রাণী ছিলোনা। তাই সেই বনের রাজা এ কথা সবাই বললো। সবাই ভেবে ভেবে তাকে রাজা বানালো। কিন্তু রাজা হওয়ার পর থেকে বনের সব পশু-পাখির উপর করতে থাকলো অত্যাচার। যখন তখন যাকে তাকে খেয়ে ফেলতো। একদিন এক বুড়ো বিড়াল তার কাছে যায়। রাজা তখই তাকে খেয়ে ফেলে। কিন্তু খাওয়ার পর তিনদিন জ্বর আসে। এদিকে সবাই একটা বড় বট গাছের নিচে গিয়ে বুদ্ধি আটছে। পাখি বলে আমরা সবাই বড় একটা জাল বানিয়ে ওকে জালে আটকে নদীতে ফেলে দেই। ইঁদুর বলে কিন্তু জাল বানাতে অনেক দিন সময় লাগবে। এতদিনে বনের সব প্রাণী শেষ হয়ে যাবে। একজন এক রকম বুদ্ধি দিচ্ছে কিন্তু কারো বুদ্ধি কাজের নয়। এসময় একটা বিড়াল বললো, কুকুরকে আমাদের পাশের বনে পাঠাতে হবে। আর ঐ বনে আছে বাঘ। তারা কুকুরকে দেখলে সাথে সাথে তাকে মেরে ফেলবে। সবাই একমত হল বিড়ালের কথায়। কিন্তু কে যাবে কুকুরের কাছে। তখন বিড়াল বলো আরে কুকুর তো আর বিড়াল খাবেনা। রাজা কুকুর তো জানে বিড়াল খেলে কি হয়। বিড়াল কুকুরের কাছে গিয়ে বললো। রাজা মশাই আপনি তো বনের রাজা। আপনার গায়ে অনেক শক্তি। তাই বলছি আমাদের বনের পাশের বন এখন ফাকা। আপনি যদি ঐ বন দখল করেন তাহলে আপনার রাজত্য বড় হবে। কুকুর বিড়ালকে ধন্যবাদ বলে ঐ বনে গেলো। আর বাঘ তাকে মেরে ফেললো। তখন সবাই বিড়ালকে বনের রাজা বানিয়ে সুখে শান্তিতে বনে বসবাস করলো। ^_^সমাপ্ত^_^


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৪৫৭ জন


এ জাতীয় গল্প

→ কুকুর ও বিড়াল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now