বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের চিন্তা-ভাবনাগুলো অনেকটাই সংকীর্ণ।তাই অমরা ব্যর্থ হই সঠিক বিচার করতে,কেননা ভুল ধারনাগুলো আমাদের গ্রাস করে।একটা গল্প বলি,"একজন টিচার একদিন গণিত ক্লাসে বোর্ডে ৫ এর নামতা লেখার সময় শেষ পর্যায়ে এসে ইচ্ছাকৃতভাবে ভুল করে ফেললেন।এতে ছাত্ররা সমস্বরে চেচাতে লাগল স্যার এটা ভুল।অনেকেই হয়তো বলেছিল'অঙ্কের স্যার দেখছি ৫ এর নামতাও পারে না'।তখন স্যার বললেন'এতক্ষন আমি যখন ঠিক লিখছিলাম এর জন্য তোমরা কিন্তু আমায় কোনো বাহবা দাওনি।যখনই একটা ভুল করলাম তখনই চেচাতে শুরু করলে স্যার দেখছি অঙ্ক পারেনা।হা..হা..।" আমাদের সবাজব্যবস্থায়ও আমরা এটা প্রত্যক্ষ করি।একজন ছাত্রের বেলা সেটা ঘটে তার বোর্ড এক্সামের রেজাল্টের দিন।যাদের খারাপ হয়,হায়রে তাদের অসহায় ভাগ্য!!তখন যতটা না খারাপ লাগে খারাপ রেজাল্টের কারণে তার চেয়ে বেশি খারাপ লাগে মানুষের কথা শোনে।কিন্তু ঐ মানুষগুলো ভাবে না যে মাত্র তিনটা ঘন্টার পরীক্ষাই একটা ছাত্রের পরিচয় নয়।তবু কেন এমন ভাবনা?এমনও ত হতে পারে যে তার কোনো সমস্যা ছিল ঐ সময়টায় যার ফলে সে ঐ খাতাটায় ঠিকভাবে প্রয়োগ করতে পারেনি তার অর্জন করা পাঠগুলো।কিন্তু কে বোঝাবে তাদের?তারা ক্রমান্বয়ে ঐ ছাত্রটাকে ঠেলে দেয় মানসিক মৃত্যুর পথে!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now