বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
স্বপ্ন নীল ▶ Sorry আজও ভুলতে পারিনি তোমাকে????
তুমি কাউকে প্রচন্ড ভালবাসো
কিন্তু সে তোমাকে বাসেনা।
ধরো তুমি তার যোগ্য নও বা সে
তোমাকে চাচ্ছে না।
.
তুমি ভাবছো সে তোমাকে কোন
না কোন সময় হয়তো ভালবাসবে।
তোমার ভেতরে তাকে নিয়ে
একটা আলাদা জগৎ তৈরী হয়ে
গেছে যেখান থেকে তুমি চাইলেও
আর ফেরত আসতে পারছোনা।
.
মানুষটা কিন্তু তোমার থেকে
অনেক দুরের। কিন্তু ঐ যে তুমি
তাকে তীব্র ভালবাসো যার
কারনে তুমি তোমার চোখের
সামনে একটা কাল্পনিক দুরবীন
দেখতে পাও।তাই মানুষটাকে
তোমার খুব কাছের বলে মনে হয়।
নিরাশার মাঝেও তুমি এটা ভেবে
স্বস্তি পাও যে, বাহির থেকে
এভয়েড করলেও হয়তো তোমার কষ্ট
সে বোঝে।হয়তো গভীর রাতে
তোমার কথা ভেবে সেও চোখের
জল ফেলে।তোমার কষ্ট দেখে
তারও কষ্ট হয়।
.
দৌড়াতে থাকা খরগোশটা যখন
দৌড়াতে দৌড়াতে দেখে সামনে
উচু দেওয়াল, তখন সে নিরুপায় হয়ে
চোখটা বন্ধ করে ফেলে।সে ভাবে
যেহেতু সে কাউকে দেখতে
পাচ্ছেনা,সেহেতু তাকেউ কেউ
দেখতে পাচ্ছে না।
.
ভুলটা কিন্তু একই রকম।
.
ধরো তোমার কাছে ২০ টাকা
আছে তখন তুমি একটা কাপ
আইস্ক্রীমের আশা করতে পার,
তোমার কাছে ২ টাকা আছে তখন
যদি তুমি কাপ আইস্ক্রীমের আশা
কর তবে তোমাকে না পাওয়ার
হতাশায় ভীষণ কষ্ট পেতে হবে।
.
' সম্ভাবনা' আর 'সম্ভব না' এর
মাঝে শুধু একটা 'আ' কারের
পার্থক্য, এটা ভেবে তুমি যখন
আনন্দিত হচ্ছো তখন তুমি দেখছো
না যে, 'সম্ভব না ' এর মাঝে একটা
দুরত্ব আছে।এই দুরত্বটা যদি
ওপাশের মানুষটা কমাতে না চায়
তবে সেটা সহস্র কোটি বছরেও
সেটা কমবে না।
.
তার একটা সামান্য 'কেমন আছো?
' কে তুমি বিশাল কিছু বানিয়ে
নিজের কল্পনা রাজ্যে যে বিশাল
সম্রাজ্য গড়ে তুলছো চোখের
সামনে সেটাকে তছনছ হতে দেখে
বুকটা শুধু তোমারই ফাটবে। হ্যা,শুধু
তোমারই।
.
ভালবাসা পাপের কিছু না।তবে
ভুল মানুষকে ভালবাসা পাপ।আর
ভুল জায়গায় আটকে থাকা
মহাপাপ।
.
দুফোটা চোখের জল ফেলে চলে
আসলেই ভাল হয়। নয়তো দুফোটা
থেকে চারফোটা, চারফোটা
থেকে আটফোটা -এভাবে বাড়তে
বাড়তে একটা বিশাল সমুদ্র হয়ে
যায়। তখন আর ফেরত আসা যায় না।
????????????????????????????
????নিশ্চুপ বালক????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now