বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কর্তব্য

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান muntasir al mehedi (০ পয়েন্ট)

X সন্তান তার বাবা কে প্রশ্ন করলেন , বলতো বাবা তুমি আজ কতো বছর শহরে । বাবা _ আজ ১৫ বছর সন্তান _ আমার বয়স ১০ বছর , কোন দিন দেখিনি দাদা ও দাদু কে, তোমার কি বাবা মা নেই ? বাবা_ কে বলেছে নেই আমার বাবা মা আছে সন্তান _ থাকলে তারা কোথায় ? বাবা _ তারা গ্রামের বাড়িতে সন্তান _ আজ এতো গুলি বছর কেঁটে গেল, অথচ তুমি তোমার বাবা মা এর খবর নাওনি তার কারণ কি ? বাবা _ বেশি কথা বলোনা চুপ থাকো সন্তান _ ok বাবা আমি চুপ থাকলাম , তবে তোমার কাছে আমার আরেকটি কথা জানার আছে , যদি অনুমতি দাও তাহলে বলতে পারি । বাবা _ ok বলো সন্তান _ বাবা তুমি যখন পড়াশোনার জন্য শহরে ছিলে , তখন কে দিতো তোমার খাওয়া ও পড়াশোনার টাকা ? বাবা _ আমার বাবা মা , যখন যাই চাইতাম সাথে সাথে পাইতাম । সন্তান _ আজ কেন চাইছ না? বাবা _ আজ আমার কাছে সব আছে , টাকা পয়সা গাড়ি বাড়ি ও তোমার মা এবং তুমি , এখন আমার কিছুই প্রয়োজন নেই । সন্তান _ বাবা আমাকে নিয়ে তোমার চিন্তা ভাবনা কি? বাবা _ তুমি আমার একমাত্র সন্তান , তোমাকে আমি অনেক উচ্চ শিক্ষিত বানাবো , আর তা করার জন্য তোমাকে বিদেশে পাঠাব । সন্তান _ বাবা আমি বিদেশে গিয়ে অনেক শিক্ষা লাভ করে যদি ঐ খানে থেকে যাই বা ঐ জায়গায় বিবাহ করে দাদা দাদির মতো তোমাদের কে ভুলে যাই তখন তোমার কেমন লাগবে ??? বাবা মাথা নিচু করে ফেলে , সন্তান বলল দুঃখিত বাবা আমি তোমাকে কষ্ট দিতে চাইনি । বাবা সন্তান কে জরিয়ে ধরে বলল আজ তোমার কাজ থেকে যে শিক্ষা আমি পেয়েছি তা আমার জন্য বড় পাওয়া । তোমাকে ছুঁয়ে কথা দিলাম আমরা সবাই মিলে আগামী কাল গ্রামের বাড়িতে যাবো _ সন্তান আনন্দ পেয়ে বাবা কে চুমু খেল । সহ পরিবার আজ গ্রামে এলো , বাড়িতে ডুকেই অবাক তার বাবা মা নেই অন্য লোক । বলল আপনারা কারা আমার বাবা মা কোথায় ? আপনার বাবা মা বাড়ি বিক্রি করে এখন বৃদ্ধ আশ্রয় এ থাকে । কি বলেন আপনি সত্যি বলেছেন , আমার বাবা মা বাড়ি বেচার কারন কি___ কারণ হচ্ছেন আপনি , আপনি যখন শহরে লেখা পড়া করেন আর বাড়িতে ফোন করে টাকা ছাইতেন , তখন আপনার বাবা মা এই বাড়ি বন্দক রেখে আপনার পড়াশোনা ছালাতেন আর মানুষের কাছে বলতেন আমাদের ছেলে লেখা পড়া করে অনেক বড় হবে , আর তখন আপনাদের পাওনা মিটিয়ে দেব । কিন্তু আপনি তো তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন , তাই তারা বাড়ি বিক্রি করে মানুষের পাওনা দিয়েছে আর তারা আশ্রয় কেন্দ্রে রয়েছে । ছেলেটি একটি চিৎকার দিয়ে দৌড়ে আশ্রয় কেন্দ্রে যায় , সন্তানের অভাবিনি বাবা মা সন্তান কে দেখে জরিয়ে ধরলেন । বাবা মা কে জরিয়ে ধরে বললেন আমি অনেক অন্যের করেছি আমাকে ক্ষমা করে দিন । এই বলে সন্তান তার বাবা মা কে নিয়ে শহরে চলে যায় __ তার পর থেকে শান্তিতেই কেঁটে চলছে তাদের জীবন ____


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ ইসলামে চিকিৎসকের মর্যাদা ও কর্তব্য
→ কিংকর্তব্যবিমূঢ়
→ কুইনকর্তব্যবিমূঢ়
→ আরুণির কর্তব্যনিষ্ঠা
→ ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য
→ ইসলামে ইয়াতিম অসহায়দের প্রতি মানুষের কর্তব্য
→ সন্তানের প্রতি কর্তব্য
→ কিংকর্তব্যবিমূঢ়
→ কর্তব্য

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now