বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

করোনা ডাইরি

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Asadullah Al Galib (০ পয়েন্ট)

X লেখকঃ আসাদুল্লাহ আল গালিব ~~~~~~~~~~~~~~~ ডিসেম্বরের শেষ দিকে.............................. এক মাস হয়ে গেলো JSC পরিক্ষা দিয়েছি কিন্তু রেজাল্টের কোনো খবর নেই।রেজাল্ট নিয়ে খুব চিন্তিত। ক্লাসে সবসময় আমার রোল ১ থাকে কিন্তু বোর্ড পরিক্ষায় সবসময় খারাপ করি।PSC তেও রেজাল্ট খুব একটা ভালো হয়নি।সে সময় মা বাবার খুব বকুনি খেয়েছিলাম।তাই এবার আরো বেশি চিন্তিত হয়েগেলাম। রেজাল্ট খারাপ হলে এবার জানি আব্বু কী করে!ছোটবেলা থেকেই আমার পএিকা,সাধারণ জ্ঞান, গল্পের বই,কারেন্ট ওয়ার্ল্ড,কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে খুবই ভালো লাগতো দিনে দিনে এসব আমার শখে পরিণত হয়ে যায়।আস্তে আস্তে যখন মোবাইল টিপা শিখি তখন থেকে অনলাইনে পএিকা পড়ি।দেশ-বিদেশের খবর রাখি।সম্ভবত ডিসেম্বরের ২৬ তারিখ হবে।এই দিনের পএিকাটি যখন হাতে নিলাম পএিকার প্রথমেই একটি ভাইরাসের নাম দেখতে পেলাম।ভাইরাস কী এবং তা কেমন ভয়ংকর তা আমি আগে থেকেই জানতাম। এই বয়সে অনেক ভাইরাসের নামই শুনেছি কিন্তু যে নামটা চোখের সামনে ভেসে উঠল সেটি খুব নতুন মনে হলো।যাই হোক খুব আবেগাপ্লুত হয়ে ভিতরে পড়তে শুরু করলাম... পড়ে বুঝতে পারলাম এটি সর্বপ্রথম চীনের হুবেই প্রদেশের উহান নগরী থেকে ছড়াই চীনের গবেষকরা বলছে এটি সর্বপ্রথম একটি প্রাণীর দেহ থেকে ছড়াই।আপনারা অবশ্য এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কোন ভাইরাসের কথা বলছি।তবু বলে দিই করোনা ভাইরাস।যাই হোক সে সময় আমি এটা সম্পর্কে এত বেশি ভাবিনি।সামনে পরিক্ষার রেজাল্ট সেটা নিয়েই খুব চিন্তিত এসব ভাবার সময় কোথায়?তবু নেটে সার্চ দিয়ে এটির ধরন,এটি কীভাবে ছড়াই,এর আকার,এই রোগের লক্ষন কী কী এসব সম্পর্কে জানতে পারি,, পরে পএিকায় দেখতে পেলাম ৩১ তারিখ রেজাল্ট দিবে দেখেই গা শিউরে ওঠে তখন মনের ভিতর আরো বেশি ভয় কাজ করতে শুরু করে।এই দিন রাতে আমার আর ঘুম হয়নি।হালকা ঘুম আসলেও রেজাল্টের স্বপ্ন দেখে উঠে পড়ি।এভাবে সকাল হয়।অন্যদিন ফজরের নামাজ পড়ে ঘুমায় এবং সবার পরে ঘুম থেকে উঠি।আম্মু বকেও ঘুম থেকে উঠাতে পারে না আর আজকে আমি গালিব সেখিনা ফজরের পর আর বিছানায়ই যায় নি।আব্বু সকাল সকাল ঘুম থেকে উঠে পরে আজ ঘুম থেকে উঠেই আমাকে দেখে চমকে যায় তার বুঝতে আর বাকি ছিল না যে আমি খুব চিন্তিত।যাই হোক এভাবে ৫ টি দিন কাটে। এই ৫ দিনে দেশের কোনো খবরই রাখিনি বিদেশ তো দূরের কথা।এতদিন প্রহর গুনার পর সেই শুভ দিনটি আসল আল্লাহর রহমতে কোনো অঘটন ঘটেনি পরিক্ষায় ভালো রেজাল্টই হয় তাই মা-বাবার আর বকুনি খেতে হলো না............ (চলবে) [ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অতি তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে আসব ইনশাআল্লাহ]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

→ করোনা ডাইরি।#পর্বঃ২
→ করোনা ডাইরি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now