বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কর্ম অনুযায়ী ফল!

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান জুয়েল আহমেদ (০ পয়েন্ট)

X এক ছিল বৃদ্ধ গরিব কৃষক,একটি ছোট্র গ্রামে জংগলের পাশে একটি কুঁড়ে ঘরে স্ত্রী কে নিয়ে বসবাস করতেন।তার সন্তান-সন্তনি কিছুই ছিলনা,ছিল একটা মাত্র গাভী। ঐ গাভী যে দুধ দিত সেই দুধ দিয়ে বৃদ্ধের স্ত্রী ঘি এবং মাখন বানিয়ে দিত।ঘি ও মাখনের প্যাকেট গুলো এক কেজি পরিমানের করে বানানো হতো। বৃদ্ধের কাজ ছিল ঐ ঘি ও মাখন গুলো বিক্রি করে সংসারের জন্য কিছু খরিদ করা।যখন সেই ঘি ও মাখন গুলো বানানোর কাজ শেষ হতো, তখনই বৃদ্ধ কৃষক প্যাকেট গুলো নিয়ে শহরের কাছাকাছি একটা দোকানে নিয়ে জিনিস গুলি বিক্রি করতো।যেদিন মনে হত টাকার প্রয়োজন নেই সেই দিন বৃদ্ধ লোকটি ঐ মালের পরিবর্তে দোকানদারের কাছ থেকে সংসারের খাবার-দাবার ( হিসেব অনুযায়ী এক কেজি চিনি,এক কেজি ডাল, কিছু পরিমান চাল) এমনই যখন কিছু প্রয়োজন হতো নিয়ে আসতো। ত ঐ দোকানদার হঠাৎ একদিন চিন্তা করলো বৃদ্ধ আমাকে প্রতিদিন যেই জিনিস গুলি দেয়, আসলে কি পরিমান দেয় একটু ওজন দেওয়া যাক। কথা অনুযায়ী পরিমাপ করলেন, এবং যা দেখলেন তা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। প্রতিটি প্যাকেট ই ৯০০ গ্রাম করে। এত বড় প্রতারনা আমার সাথে! আজ থেকে প্রতারক বুড়োর সাথে আর কোন ব্যবসা চলবেনা।পরের দিন বৃদ্ধ লোকটি ঘি এবং মাখন নিয়ে আবার হাজির হলো দোকানে।দোকানদার তাকে দেখে রাগে ক্ষোভে চিৎকার করে বলতে লাগলো প্রতারক এখনি আমার সামনে থেকে দূর হও,আমার দোকানের আশে-পাশেও যাতে আর তোমাকে কোনদিন না দেখি।যেখানে তোমার মত প্রতারক আছে তাদের সাথে গিয়ে ব্যবসা কর। বৃদ্ধ হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো,জনাব আসলে ব্যাপার টা কি ঘটেছে অনুগ্রহ করে একটু জানতে পারি? এবার আরও প্রচন্ড রেগে বলল, তোমার দেওয়া প্রতিটা প্যাকেট ই ছিল ৯০০ গ্রাম করে যা হওয়ার কথা ছিল ১০০০ গ্রাম করে। তখন বৃদ্ধ মাথা নত করে বিনয়ের শুরে জানাল,আসলে হয়েছে কি জনাব আমিতো গরিব,ওজন দেওয়ার কোন জিনিস কেনার মত টাকা আমার যথেষ্ঠ পরিমান নেই। সেই জন্য আমি আপনার কাছ থেকে যে এক কেজি চিনির প্যাকেট ক্রয় করে নিয়ে যেতাম, সামান্য একটা দাঁড়িপাল্লায় আপনার চিনির প্যাকেট একপাশে রাখতাম আর আমার ঘি ও মাখন এক পাল্লায় রাখতাম।তাই দিয়েই আমি আপনার কাছে নিয়ে আসতাম।আসলে আমি দুঃখিত জনাব।দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তখন লোকটি আর কোন কথা বলল না। শিক্ষাঃ আপনি যদি আজ কারও সাথে খারাপ ব্যবহার করেন তাহলে পরবর্তীতে আপনি ঐ ব্যবহার টাই তার কাছ থেকে ফিডব্যাক পাবেন।আর যদি ভাল কিছু করে থাকেন তাহলে অবশ্যই ভাল কিছু পাবেন। আপনি মানেন আর না মানেন এইটাই সত্য,যদি না মানেন তাহলে আপনার লাইফে প্রয়োগ করে দেখতে পারেন। আশা করি ভাল টাই আগে ট্রাই করে দেখবেন। সবার জন্য শুভকামনা "এই প্রথম গল্পের ঝুড়িতে একটা গল্প লেখলাম" গল্পটি আমার এক বড় ভাই এর কাছ থেকে আমার শোনা,এই গল্পটি যেদিন আমি প্রথন শুনি সেদিন থেকেই আমার ভিতরে অনেক পরিবর্তন আসা শুরু করেছিল, আপানাদের ও পরিবর্তন হবে (ইন শা আল্লাহ )।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৫ জন


এ জাতীয় গল্প

→ কর্ম অনুযায়ী ফল!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now