বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমাদের দেশে কালো মেয়েদের কেউ রূপবতী
বলে না ! করুণা করে হয়তো মায়াবতী বলে
কেউ কেউ !!
অনেক বছর আগে রবীন্দ্রনাথ কালো রঙকে
গ্লোরিফাই করে লিখলেন- " কৃষ্ণকলি আমি
তারেই বলি................ "
অথচ তার উপন্যাসের নায়িকাদের গায়ের রঙ
দুধের মতো সাদা !
ভেবে দেখুন, ঘুম ভেঙ্গেই কোনো কৃষ্ণমূর্তিকে
পাশে শুয়ে থাকতে দেখলে গভীর আবেগে
তার মাথায় হাত বুলিয়ে দিতে পারবেন ?
বালুচরে বসে কোনো কৃষ্ণ সুন্দরীর চোখে চোখ
রেখে রাতভর আগুন পোহানোর কথা ভাবতে
পারেন ? যদি সবগুলো প্রশ্নের উত্তর ' হ্যাঁ ' হয়
তাহলে আপনি প্রেমিক !
একজন মেয়ে তার গায়ের রঙের কারণে
হীনমন্যতায় ভুগে ক্যানো? মনোবিজ্ঞান
বলছে- জন্মের পর থেকেই তার মাথায় ঢুকিয়ে
দেওয়া হয় - "এই মেয়েকে পার করতে গিয়ে
জান কাহিল হয়ে যাবে !"
আহারে...এই পিতাই যদি তার কন্যার কালো
কপালে চুমু খেয়ে বলতেন, "নীল রঙের শাড়ি
পরলে আমার ব্ল্যাক প্রিন্সেসটাকে জলপরীর
মতো লাগে ! মনে হয় যেনো দীঘির টলটলে
কালো জলে একটা ছোট্টো পরী আপন মনে
জলকেলি করছে !" তাহলে মেয়েটা আয়নার
সামনে দাঁড়িয়ে অকারণেই বিষণ্ণ হতো না!
বিষণ্ণ রাজকন্যা সুহাসিনী হয়ে বেড়ে উঠতো !
প্রেমিকা যখন ফেরার পথে তার বেকার
প্রেমিকের হাতে দুটো পাঁচশো টাকার নোট
গুঁজে দিয়ে বলে- "সিগারেটটা কম খেয়ো !"
তখন দুনিয়ার কোনো এক প্রান্তে লাজ ভেঙ্গে
জেগে উঠে একশো একটা নীল পদ্ম !
সেই পদ্মগুলো রঙ চিনে না। তারা কেবলই গন্ধ
চেনে- ভালোবাসার গন্ধ !
কালো মেয়ে, বিশ্বাস করো দুনিয়ার কোনো
এক প্রান্তে এক জোড়া চোখ তোমার রূপমুগ্ধ
সে তার দেবী প্রতিমার কোনো সংস্কার চায়
না !!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now