বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক লোক একদিন গ্রাম্য মেলা থেকে ৪০ টাকা খরচ করে একটি ভালো পাঞ্জাবী কিনল। আগের দিনে জিনিসপত্রের দাম খুবই কম ছিল। এখন ৪০ টাকা দিয়ে পাঞ্জাবী, ভাবাই যায় না। যাহোক, সে পাঞ্জাবী বাড়িতে আনল। পাঞ্জাবীটি পড়ল মোট সাড়ে আট বছর। আট বছর শেষে পাঞ্জাবীর নিচের দিক একটু দুর্বল হয়ে ছিড়ে যাওয়ার অবস্থা। তখন সে লোক পাঞ্জাবিটি কেটে ফতুয়া বানালো। ফতুয়া টি পড়ল সে প্রায় ৪ বছর। ফতুয়া যখন ছিড়ে ছিড়ে যায় অবস্থা, সে তখন ফতুয়াটি কেটে গেঞ্জি বানালো। গেঞ্জিটি পড়ল প্রায় ২ বছর। গেঞ্জির অবস্থাও যখন কাহিল, গেঞ্জিটি কেটে সে ২ ভাগ করল। এক ভাগ রুমাল হিসেবে ব্যবহার করল এবং আরেকভাগ হাড়ী-পাতিল ধরার কাজে ন্যাকড়া হিসেবে ব্যবহার করল। অনেকদিন পর ন্যাকড়া এবং রুমাল দুটিরই যখন খারাপ অবস্থা তখন সে এগুলো কে পুড়ে ছাই বানালো। ছাই গুলো সে দাঁত মাজার কাজে ব্যবহার করত। (ছাই দিয়ে দাঁত মাজলে দাঁত বেশ সাদা হয় ) একদিন সকালে সে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মাজছে। সে কুলি করে ছাইগুলো পানিতে ফেলল।যখন ছাইগুলো ধীরে ধীরে পানিতে মিশে যাচ্ছিল, তখন সে ভাবছিল "আহারে! ৪০ টা টাকা জলে ফালায়া দিলাম"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now