বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ক্রিকেটের স্মৃতি

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Nir (০ পয়েন্ট)

X তামিম, সাকিব, মুশফিক এদেরকে ত চিনিই। বাংলাদেশ এর প্রায় সব জাতীয় ক্রিকেটারদেরই কম-বেশি চিনি । শুধু বাংলাদেশ নয় বরং অন্যান্য দেশের জাতীয় ক্রিকেটারদেরও যথেষ্ট চিনি । চিনবনা কেন ? যে সময়টা ছিল কার্টুন দেখার সেই সময় থেকে ক্রিকেট খেলা দেখছি। জানিনা কেন ক্রিকেট এর এমন ভূত আমার উপর ভর করেছিল। ধীরে ধীরে যত বড় হই ততই ক্রিকেট এর প্রতি আগ্রহ বাড়ে। চার-পাচঁজন বন্ধুর সাথে ক্রিকেট খেলতাম। ধীরে ধীরে আমার ভিতরের ক্রিকেট খেলার প্রতিভা বুঝতে পারি। ভালো খেলতাম তাই বড়রাও তাদের সাথে খেলতে নিত । সে সময় ক্রিকেট সম্পর্কে সব খবর রাখতাম । মাঝে মাঝে স্কুলে না গিয়ে অন্যান্য গ্রামে খেলতে যেতাম । ক্লাস সেভেনে পরীক্ষা দিলাম। রেজাল্ট খারাপ হলো । এইটে উঠলাম । বাবা আর খেলাধুলা করতে দিতনা । বন্ধুরাও আর খুব একটা খেলতে আসতনা । সে সময় ক্রিকেট না খেললে ডিপ্রেশনে চলে যেতাম। পড়ালেখায় মন বসছিল না। এইটেও রেজাল্ট খুব একটা ভালো হলোনা। বাবার নারাজি, মাঠের অপ্রতুলতা আর বন্ধু বান্ধবের অভাবে স্বপ্ন ভেঙে যেতে লাগল। একসময় পরিস্থিতি এমন হলো যে ক্রিকেট চর্চার আর সুযোগ রইলনা । রাগে ও অভিমানে পড়ালেখায় জোর দিলাম। এর পর আর ক্রিকেট এর দিকে ফিরে চাওয়া সম্ভব হয়নি। . আজ আমি একজন ব্যাংকার । অথচ একসময় নিজেকে স্বপ্নে দেখতাম একজন ক্রিকেটার হিসেবে। অনেক প্রতিবন্ধকতা ছিল । কিন্তু সফল ব্যক্তিদের মত তা কাটিয়ে উঠতে পারিনি । তাই আফসোস রয়েই গেছে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ ক্রিকেটের স্মৃতি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now