বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ক্রিকেট মানে ঝিঁঝি -১

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rakib Ahmed Rihan (০ পয়েন্ট)

X ডেসিম্যালের পরে আবার একটা ভেঙ্কুলাম, তার সঙ্গে ভগ্নাংশ। এমন জটিল জিনিসকে সরল করা অন্তত আমার কাজ নয়। পটলডাঙ্গায় থাকি আর পটোল দিয়ে সিঙিমাজের ঝোল খাই- এসব গোলমেলের মধ্যে পা বাড়িয়ে আমার কী দরকার? পন্ডিতমশায় যখন দাঁত খিচিয়ে লৃট_লুঙকে মাথায় ঢোকাতে চেষ্টা করেন, তখন আমি অনুকুলভাবে 'ঘি নুণ' আর 'আলু' প্রত্যয়ের কথা ভাবতে থাকি। ওর সঙ্গে যদি 'দাদখানি চাল' প্রত্যয় থাকত_তাহলে আর কোন দুঃখ থাকত না। তবে 'চাটিঁ আর গাঁট্টা' প্রত্যয়গুলো বাদ দেওয়া দরকার বলেই আমার ধারণা। কিন্তু অঙ্ক আর সংস্কৃতের ধাক্কা যদি_বা সামলানো যায়_ক্রিকেট_খেলা ব্যাপারটা আমার কাছে স্রেফ রহস্যের খাসমহল। ক্রিকেট মানে কী? বোধহয় ঝিঁঝি? দুপুরের কাঠফাটা রোদ্দুরে চাঁদিতে ফোস্কা পড়িয়ে ওসব ঝিঁঝি খেলা আমার ভালো লাগে না। মাথার ভেতর ঝিঁ ঝিঁ করতে থাকে, আর মনে হয়_মস্ত একটা হাঁ করে কাছে কেউ ঝিঁঝিট খাম্বাজ গাইছে। অবশ্য ঝিঁঝিট খাম্বাজ কী আমার জানা নেই_তবে আমার মনে হয় ক্রিকেট খেলার মতো সেটাও ভয়াবহ। অথচ কী গেরো দ্যাখো! পটলডাঙার থান্ডার ক্লাবের পক্ষ থেকে আমাকেই ক্রিকেট খেলতে হচ্ছে। গোড়াতেই কিন্তু বলে দিয়েছিলুম-ওসব আমার আসে না। আমি খুব ভালো 'অৎ২র আপ' করতে পারি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৫ জন


এ জাতীয় গল্প

→ ক্রিকেট মানে ঝিঁঝি -১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now